shono
Advertisement
East Bengal

রিভিউ কমিটিতে শাস্তি কমতে চলেছে মিগুয়েলের, ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই গোয়াতে ইস্টবেঙ্গল

এই মরশুমে বেশ কিছু ফুটবলারকে লাল কার্ড দেখানোর পরেও ফেডারেশনের রিভিউ কমিটি শেষ পর্যন্ত সেই শাস্তি তুলে নিয়েছে। ফলে যে মুহূর্তে বেঙ্গালুরু এফসি ম্যাচের নিরিখে দুটো ম্যাচে মিগুয়েলকে নির্বাসিত করা হয়, সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন লাল-হলুদ সমর্থকরা।
Published By: Arpan DasPosted: 01:50 PM Apr 27, 2026Updated: 01:50 PM Apr 27, 2026

সরকারিভাবে আবেদন হয়তো করা হয়নি। কিন্তু মিগুয়েলের শাস্তি কমানোর জন্য রিভিউ কমিটিতে একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনে।

Advertisement

নির্বাচনী আবহে নিরাপত্তার সমস্যায় ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটি মঙ্গলবার কলকাতার বদলে গোয়াতে হবে। এসব ক্ষেত্রে সাধারণত ম্যাচের একদিন আগে খেলতে যায় ইস্টবেঙ্গল। কিন্তু এদিন মিগুয়েলকে ছাড়াই পুরো দল নিয়ে গোয়া চলে গেলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। যদি কোনও কারণে শেষ পর্যন্ত মিগুয়েলের উপর থেকে সাসপেনশন উঠে যায়, তাহলে ম্যাচের আগেই তড়িঘড়ি করে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে গোয়া পাঠিয়ে দেবে লাল-হলুদ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে যদি দুটো ম্যাচের বদলে একটা ম্যাচের উপর থেকে সাসপেনশন উঠে যায় তাহলে ওড়িশা ম্যাচ খেলতে না পারলেও অন্তত মুম্বই বিরুদ্ধে মিগুয়েল যাতে মাঠে নামতে পারেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।

এমনিতে নিয়ম হচ্ছে, সাধারণত তিনটে ম্যাচে নির্বাসিত হলে কোনও ক্লাব সেই সিদ্ধান্তর বিরুদ্ধে অ্যাপিল করতে পারে ফেডারেশনে। কিন্তু মিগুয়েলকে নির্বাসিত করা হয়েছে মাত্র দুটি ম্যাচে। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা। এখন মিগুয়েলের শাস্তির বিরুদ্ধে সরকারিভাবে অ্যাপিল করলে তা অনেকটাই সময় সাপেক্ষ। এদিকে ঘাড়ে ঘাড়ে ম্যাচ রয়েছে লাল-হলুদের। সেখানে প্রতিপক্ষ হিসেবে ওড়িশা খুব একটা শক্তিশালী না হলেও মুম্বইয়ের বিরুদ্ধে মিগুয়েলকে বাইরে রেখে খেলতে নামা রীতিমতো সমস্যার হতে পারে অস্কারের কাছে। তাই চেষ্টা হচ্ছে, যদি ওড়িশা ম্যাচে মিগুয়েলকে নাও পাওয়া যায়, তাহলে মুম্বইয়ের বিরুদ্ধে যেন পাওয়া যায়। তার আগে ওড়িশা ম্যাচে পাওয়া গেলে যেনতেন প্রকারে ম্যাচের আগেই দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে।

এই মরশুমে বেশ কিছু ফুটবলারকে লাল কার্ড দেখানোর পরেও ফেডারেশনের রিভিউ কমিটি শেষ পর্যন্ত সেই শাস্তি তুলে নিয়েছে। ফলে যে মুহূর্তে বেঙ্গালুরু এফসি ম্যাচের নিরিখে দুটো ম্যাচে মিগুয়েলকে নির্বাসিত করা হয়, সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন লাল-হলুদ সমর্থকরা। দাবি তোলা হয়, অন্য ক্লাবের ফুটবলারদের শাস্তি দিয়েও রিভিউ করে যদি তা তুলে দেওয়া সম্ভব হয়, তাহলে মিগুয়েলের ক্ষেত্রে কেন তা হবে না? তাছাড়া এই মরশুমে সিঙ্গল লেগে মাত্র ১৩ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন ফুটবলাররা। সেখানে যদি নির্বাসনের জন্য ফুটবলারদের মাঠের বাইরে থাকতে হয়, তাহলে সমস্যায় পড়বে ক্লাবগুলি। সেই ভাবনা থেকেই ফেডারেশনের রিভিউ কমিটি শাস্তি হয়ে যাওয়ার পরেও শাস্তি কমিয়েছে অনেক ফুটবলারের।

নিয়ম হচ্ছে, সাধারণত তিনটে ম্যাচে নির্বাসিত হলে কোনও ক্লাব সেই সিদ্ধান্তর বিরুদ্ধে অ্যাপিল করতে পারে ফেডারেশনে। কিন্তু মিগুয়েলকে নির্বাসিত করা হয়েছে মাত্র দুটি ম্যাচে। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা।

অ্যাপিল কমিটির বিষয়টি যেহেতু সময় সাপেক্ষ, তাই অ্যাপিলে না গিয়ে ইস্টবেঙ্গলের আইনজীবীরা মিগুয়েলের শাস্তি নিয়ে ফেডারেশনের রিভিউ কমিটির সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে দিয়েছেন। বোঝানোর চেষ্টা হচ্ছে, কেন মিগুয়েলকে দু’ম্যাচে নির্বাসন দিয়ে ঠিক করেনি ফেডারেশন। যতদূর জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের আইনজীবীদের যুক্তিতে সম্মত হয়েছে ফেডারেশনের রিভিউ কমিটি। কিন্তু একবারে দুটো ম্যাচ থেকেই নির্বাসন তুলে নেওয়া হবে, এতটা হয়তো হবে না। সেক্ষেত্রে একটা ম্যাচে নির্বাচনের শাস্তি বজায় রাখলে অন্তত বলা যাবে, ফেডারেশন কিছুটা শাস্তি কমিয়েছে। তাই ওড়িশা ম্যাচ মিগুয়েলকে পাওয়া যাবে না ধরেই নিয়েই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে কলকাতায় রেখে গোয়া গিয়েছেন অস্কার ব্রুজো। তবে মুম্বই ম্যাচের আগে ওড়িশাকে হারাতে হবে ইস্টবেঙ্গলকে। ৮ ম্যাচ মাত্র ৬ পয়েন্ট পেলেও যদি হারানো না সম্ভব হয়, তাহলে কিন্তু মুম্বই ম্যাচের আগে মিগুয়েলকে পেয়েও চ্যাম্পিয়নশিপের জন্য খুব একটা সুবিধা হবে না ইস্টবেঙ্গলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement