shono
Advertisement
FIFA

এবার বিশ্বকাপেও বেসরকারি বিনিয়োগ চায় ফিফা! 'ফুটবল বিক্রির পণ্য নয়', কড়া বার্তা উয়েফার

এবার কি অর্থলোভে বিশ্বকাপটাই বিক্রি করে দেওয়ার ছক কষছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো?
Published By: Subhajit MandalPosted: 11:26 PM Jul 28, 2026Updated: 02:14 PM Jul 29, 2026

এবার কি অর্থলোভে বিশ্বকাপটাই বিক্রি করে দেওয়ার ছক কষছেন ফিফা (FIFA) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো? অন্তত একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের তেমনটাই দাবি। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ফিফা নাকি আগামী বিশ্বকাপ থেকেই টুর্নামেন্টে সরাসরি বেসরকারি বিনিয়োগ আহ্বান করার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে। খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া দিল উয়েফা।

Advertisement

ঠিক কী পরিকল্পনা ফিফার? ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আগামী বিশ্বকাপের আগে সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বেসরকারি সংস্থার থেকে ১০ বিলিয়ন ডলার অর্থ তোলার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করা হবে। এর মধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ১০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব বিক্রি করা হবে। যৌথভাবে টুর্নামেন্ট পরিচালিত হবে। তবে ফিফার হাতেই খেলাধুলা ও নিয়মকানুনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

ইনফান্তিনোর দাবি, বিশ্বব্যাপী ফুটবলের উন্নতিকল্পেই ওই পরিকল্পনা তাঁর। বেসরকারি বিনিয়োগকারীর কাছ থেকে যে টাকা পাওয়া যাবে, সেটা চলে যাবে গরিব দেশগুলিতে ফুটবলের উন্নতিকল্পে। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলির দাবি, যে পরিকল্পনা ইনফান্তিনো করছেন, সেটা আসলে বিশ্বকাপের নিয়ন্ত্রণ বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার মতো। তাতে ইনফান্তিনোর নিজের মোটা অঙ্কের লাভ হবে।

ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কড়া ভাষায় বিবৃতি দিয়েছে উয়েফা। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বলে দিচ্ছে, 'এই সিদ্ধান্ত সব সীমা অতিক্রম করেছে। যারা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যারা এই খেলাটার নিয়ন্ত্রক, সেই সব প্রতিষ্ঠানের এগুলো কখনওই করা উচিত নয়।’ উয়েফা আরও জানায়, ‘আমরা কেউই ফুটবলের মালিক নই। বিশ্বকাপ ফিফার বিক্রি করার সম্পদ নয়।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement