shono
Advertisement

Breaking News

Erling Haaland

কাঁধ পর্যন্ত ঝাঁকরা সোনালি চুল গায়েব হালান্ডের, নতুন রূপের জন্য 'হুমকি'ও পেলেন নরওয়ে তারকা

নতুন মরশুমে নতুন রূপ বিশ্বকাপ মাতানো ফুটবলারের।
Published By: Arpan DasPosted: 03:28 PM Aug 24, 2026Updated: 05:45 PM Aug 24, 2026

নতুন মরশুম, নতুন রূপ। যে চুল নিয়ে বিশ্বকাপ থেকে এত চর্চা, সেটা কেটেই ফেললেন আর্লিং হালান্ড (Erling Haaland)। নরওয়ে ফুটবল তারকার নতুন চেহারা থেকে থ ফুটবল দুনিয়া। একই অবস্থা জলাটান ইব্রাহিমোভিচ বা পেপ গুয়ার্দিওয়ালারও। কেন কাঁধ পর্যন্ত নেমে আসা সোনালি চুল উড়িয়ে দিলেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার? সেই 'অপরাধে' নম্বর ব্লক করে দেওয়ার হুমকিও পেলেন হালান্ড।

Advertisement

২০২৬ বিশ্বকাপে নরওয়ের জাতীয় দলের তারকা আর্লিং হালান্ড রাতারাতি নায়ক হয়ে ওঠেন। হালান্ডের হাঁটাচলা, খাওয়াদাওয়া, রকমসকম এত লোকপ্রিয় হয়েছে যে রিলের পর রিল জুড়ে কেবল হালান্ডের চলাচল। তার সঙ্গে ছিল সোনালি চুল। জার্সির সঙ্গে রং মিলিয়ে হেয়ার ব্যান্ড ব্যবহার করতেন। আবার কখনও খোলা চুল ঝাঁকিয়ে সেলিব্রেশন করেছেন। কিন্তু আর সেই 'মোহময়ী' চুলের সৌন্দর্য দেখা যাবে না। মরশুম শুরুর আগে কাঁধ পর্যন্ত বিস্তৃত সেই চুল কেটেই ফেললেন হালান্ড। এখন তাঁর মাথায় একদম ছোট ছোট চুল।

নতুন রূপে আর্লিং হালান্ড।

বৌর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছেন ম্যাঞ্চেস্টার সিটি। তার আগে সোশাল মিডিয়ায় নতুন চুলের ছাঁট প্রকাশ্যে এনেছেন হালান্ড। যে দেখে হতবাক নেটিজেনরা। নতুন রূপ নিয়ে কয়েকজনকে ভিডিও কলও করেন হালান্ড। তার মধ্যে ছিলেন সিটির প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওয়ালা, প্রাক্তন ফুটবলার জলাটান ইব্রাহিমোভিচ ও আরেক প্রাক্তন সতীর্থ জ্যাক গ্রিলিস। ইব্রা তো দেখেই রেগে আগুন। রীতিমতো হুমকি দিয়ে বললেন, "এ তুমি কী করেছ? আমাকে নম্বর ব্লক করে মুছে দাও। এই চুল নিয়ে কি তুমি আগের থেকে বেশি জোরে দৌড়বে?"

তবে পেপ অবশ্য মজা করেন। তিনি বলেন, "তুমি ভাগ্যবান যে মাথায় চুল আছে। ইস, আমি যদি এত ভাগ্যবান হতাম!" গ্রিলিশও মজা করে বলেন, "মনে হচ্ছে, তোমার বয়স মাত্র ১০ বছর। এই চুলটা আমার দারুণ লেগেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement