shono
Advertisement
Cyclospora

আমেরিকায় ভয় দেখাচ্ছে সাইক্লোস্পোরা! ফল-সবজিতে লুকিয়ে পরজীবী! আক্রান্ত হাজার হাজার, কী এই অসুখ?

ফল বা স্যালাড খাওয়ার পর যদি কয়েকদিন ধরে ডায়েরিয়া, পেটব্যথা বা বমিভাব চলতেই থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। 
Published By: Pritimoy Roy BurmanPosted: 02:54 PM Jul 15, 2026Updated: 04:02 PM Jul 15, 2026

আমেরিকায় দ্রুত বাড়ছে সাইক্লোস্পোরা (Cyclospora) সংক্রমণ। ইতিমধ্যেই ২,৬০০-রও বেশি মানুষ আক্রান্ত। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে মিশিগানে, যেখানে অন্তত ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই, তবু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কারণ এই অণুবীক্ষণিক পরজীবী চোখে দেখা যায় না, খাবারের স্বাদ বা গন্ধও বদলায় না। অথচ দূষিত স্যালাড বা ফলই সংক্রমণের কারণ হতে পারে।

Advertisement

সাইক্লোস্পোরা মূলত দূষিত ফল ও সবজির মাধ্যমে ছড়ায়। কাশি, হাঁচি বা সাধারণ সংস্পর্শে এই সংক্রমণ হয় না। তাই অনেকেই বুঝতেই পারেন না, কখন এই পরজীবী শরীরে ঢুকে পড়েছে।

কী এই সাইক্লোস্পোরা?
সাইক্লোস্পোরা একটি অণুবীক্ষণিক পরজীবী, যা সাইক্লোস্পোরিয়াসিস নামে পরিচিত অন্ত্রের সংক্রমণ ঘটায়। এর প্রধান উপসর্গ হল তীব্র ডায়েরিয়া, পেটে অসহ্য মোচড়, বমিভাব, ক্লান্তি এবং খিদে কমে যাওয়া। চিকিৎসা না করালে এই সমস্যা কয়েক সপ্তাহ, এমনকী এক মাস পর্যন্ত চলতে পারে।

পেটের সমস্যাকে অবহেলা নয়। ছবি: সংগৃহীত

কোন খাবারে সবচেয়ে বেশি ঝুঁকি?
বিশেষজ্ঞদের মতে, অতীতের একাধিক প্রাদুর্ভাবে এই পরজীবীর উৎস হিসেবে চিহ্নিত হয়েছে—

  • প্যাকেটজাত স্যালাড বা সবজি
  • লেটুস
  • বেরি
  • তুলসী
  • ধনেপাতা

সবচেয়ে উদ্বেগের বিষয়, দূষিত খাবার দেখতে, গন্ধে বা স্বাদে সম্পূর্ণ স্বাভাবিক থাকে। তাই শুধু দেখে বা চেখে সংক্রমণ বোঝা সম্ভব নয়।

কারা বেশি বিপদে?
যে কেউ আক্রান্ত হতে পারেন। তবে বেশি ঝুঁকিতে রয়েছেন—

  • যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
  • ক্যানসারের চিকিৎসা চলছে এমন ব্যক্তি
  • প্রবীণরা

এদের ক্ষেত্রে দীর্ঘদিন ডায়রিয়ার কারণে মারাত্মক জলশূন্যতা দেখা দিতে পারে এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।

ভালো করে ধুয়ে। ছবি: সংগৃহীত

কীভাবে সতর্ক থাকবেন?
প্যাকেটজাত সবজি বা স্যালাডের বদলে টাটকা শাক, সবজি কিনুন এবং শাক, সবজি প্রবাহিত জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। শুধু জলে ভিজিয়ে রাখলে যথেষ্ট নয়। বাইরে স্যালাড খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন।

কখন চিকিৎসকের কাছে যাবেন?
ফল বা স্যালাড খাওয়ার পর যদি কয়েকদিন ধরে ডায়েরিয়া, পেটব্যথা বা বমিভাব চলতেই থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সাধারণ স্টুল বা পায়খানা পরীক্ষায় সবসময় এই সংক্রমণ ধরা পড়ে না। এর জন্য বিশেষ ধরনের স্টুল পরীক্ষা প্রয়োজন। সংক্রমণ নিশ্চিত হলে নির্দিষ্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধে চিকিৎসা করতে হয়।

এদিকে, আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-ও পরামর্শ দিয়েছে, ডায়েরিয়া হলে পর্যাপ্ত জল এবং ওআরএস পান করতে হবে, যাতে শরীরে জলশূন্যতা না হয় এবং জটিলতার ঝুঁকি কমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement