shono
Advertisement
Knee care

হাঁটু সুস্থ রাখতে আজ থেকেই বদলান এই ৬ অভ্যেস, দীর্ঘদিন থাকবেন ফিট

হাঁটুর যত্ন নেওয়া মানে শুধু ব্যথামুক্ত থাকা নয়, বরং নিজের চলাফেরাকে দীর্ঘদিন সুস্থ রাখা। নিয়মিত সচেতনতা, সামান্য শৃঙ্খলা- এই দুই পারে আপনার হাঁটুকে আগামী বহু বছর সুস্থ রাখতে। যার শুরু হোক আজ থেকেই।
Published By: Pritimoy Roy BurmanPosted: 05:37 PM Apr 12, 2026Updated: 05:37 PM Apr 12, 2026

হাঁটু শরীরের এমন এক জয়েন্ট বা সন্ধিস্থল, যা প্রায় প্রতিটি নড়াচড়ার সঙ্গে জড়িত। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা, বসা-উঠা- সবকিছুতেই হাঁটু কাজ করে নিরন্তর। তাই একটু অবহেলাই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকাল শরীরচর্চায় অবহেলা, বাড়তি ওজন আর অনিয়ন্ত্রিত জীবনযাপন হাঁটুর ক্ষয়কে আরও দ্রুত করছে। তবে আশার কথা, প্রতিদিনের কিছু ছোট অভ্যেসেই এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

Advertisement

হাঁটুর সমস্যাকে অবহেলা নয়। ছবি: সংগৃহীত

হাঁটু ভালো রাখার ৬টি কার্যকর অভ্যেস
ওজন নিয়ন্ত্রণই প্রথম সুরক্ষা
অতিরিক্ত ওজন মানেই হাঁটুর উপর বাড়তি চাপ। প্রতি কেজি অতিরিক্ত ওজন হাঁটুর কার্টিলেজে বাড়তি ঘর্ষণ তৈরি করে, যা ধীরে ধীরে ক্ষয়কে তরাণ্বিত করে। তাই ব্যালান্সড ডায়েট আর নিয়মিত ব্যায়ামের মাধ্য়মে ওজন নিয়ন্ত্রণে রাখা হাঁটুর জন্য সবচেয়ে বড় সুরক্ষা।

মজবুত পেশি মানেই নিরাপদ হাঁটু
হাঁটুর আশপাশের পেশিগুলো জয়েন্টকে ধরে রাখে। স্কোয়াট, লেগ রেইজ, সাইক্লিং বা হালকা স্ট্রেংথ ট্রেনিং করলে এই পেশিগুলো মজবুত হয়। এতে হাঁটুর উপর চাপ কম পড়ে এবং হঠাৎ আঘাত পাওয়ার সম্ভাবনাও কমে।

জরুরি নিয়মিত শরীরচর্চা। ছবি: সংগৃহীত

ভুল জুতো নয়
সঠিক জুতো শুধু আরামই দেয় না, হাঁটুর সুরক্ষাও নিশ্চিত করে। নরম সোল ও ভালো সাপোর্টযুক্ত জুতো হাঁটার সময় হাঁটুর উপর চাপ কামাতে সাহায্য করে। অন্যদিকে শক্ত, ঢিলেঢালা জুতো হাঁটুর সমস্যাকে বাড়াতে পারে।

ভঙ্গি ঠিক রাখুন
ভুল ভঙ্গিতে বসা বা দাঁড়ানো বা ভুলভাবে ভারী জিনিস তোলা- এসব অভ্যেস অজান্তেই হাঁটুর ক্ষতি করে। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে না থেকে মাঝেমধ্যে নড়াচড়া করুন। বসার সময় পিঠ সোজা রাখুন, আর ভার তুলতে হলে হাঁটু ভাঁজ করে তুলুন।

খাবারেই লুকিয়ে সুরক্ষা
হাঁটু ভালো রাখতে সঠিক পুষ্টি অপরিহার্য। ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় মজবুত করে, আর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ কমায়। মাছ, ডিম, দুধ, বাদাম, সবুজ শাকসবজি- এই খাবারগুলো নিয়মিত রাখলে জয়েন্ট অনেকটাই সুস্থ থাকে।

সঠিক পুষ্টি অপরিহার্য। ছবি: সংগৃহীত

ছোট সমস্যাকে অবহেলা নয়
হালকা ব্যথা, টান লাগা বা ফোলা- এসবকে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু এগুলোই বড় সমস্যার শুরু হতে পারে। তাই প্রথম দিকেই বিশ্রাম, প্রয়োজন হলে চিকিৎসা, এই অভ্যেস ভবিষ্যতের ঝুঁকি কমায়।

হাঁটুর যত্ন নেওয়া মানে শুধু ব্যথামুক্ত থাকা নয়, বরং নিজের চলাফেরাকে দীর্ঘদিন সুস্থ রাখা। নিয়মিত সচেতনতা, সামান্য শৃঙ্খলা- এই দুই পারে আপনার হাঁটুকে আগামী বহু বছর সুস্থ রাখতে। যার শুরু হোক আজ থেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement