shono
Advertisement

Breaking News

Weakness or Vertigo?

মাথা ঘোরা, কানে তালা, বদ্ধভাব এড়িয়ে যাবেন না, সাধারণ দুর্বলতা নাকি ভার্টিগোর পূর্বলক্ষণ?

হঠাৎ শ্রবণশক্তি কমে গেলে আরও সতর্ক হতে হবে!
Published By: Utsa TarafdarPosted: 06:33 PM Aug 22, 2026Updated: 06:37 PM Aug 22, 2026

দিনের মধ্যে যে কোনও সময় মাথা ঘুরছে। আপনি হয়তো ভাবছেন অ্যাসিডিটির সমস্যা থেকে হচ্ছে এমনটা। নাহলে হয়তো সময়ে খাওয়া হয়নি, তাই দুর্বলতা। কিংবা আগের রাতে ঘুম কম হয়েছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, হরহামেশা এমনটা হলে চিন্তার বিষয় আছে বৈকি। মাথা ঘোরার ধরন ঠিক কেমন, তার উপরেই নির্ভর করছে যে এর পিছনে সাধারণ কোনও কারণ রয়েছে নাকি দেখা দিয়েছে ভার্‌টিগোর মতো গুরুতর সমস্যা (Weakness or Vertigo?)!

Advertisement

খেয়াল করতে হবে, মাথা ঘোরার সঙ্গে সঙ্গে কি চারপাশ ঘুরছে বলে মনে হচ্ছে? কানে চাপ বা বদ্ধভাব, শোঁ শোঁ শব্দ হওয়া কিংবা হঠাৎ করেই কিচ্ছু শুনতে পাচ্ছেন না মনে হয় যদি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ভার্‌টিগো হলে হঠাৎ উঠে দাঁড়ানোর পর অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতিও হতে পারে।

আসলে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণে অন্তঃকর্ণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্রবণের জন্য দায়ী ককলিয়াও সেখানেই থাকে। তাই অন্তঃকর্ণের কোনও সমস্যায় একই সঙ্গে মাথা ঘোরা ও শ্রবণসংক্রান্ত উপসর্গ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বারবার শুধু মাথা ঘোরার ওষুধ খেয়ে যাওয়ার পরিবর্তে সমস্যার কারণ খুঁজে বের করা জরুরি। প্রয়োজন অনুযায়ী কান পরীক্ষা, শ্রবণ পরীক্ষা, ব্যালান্স টেস্ট বা ইমেজিং করা হতে পারে।

বিশেষ করে এক কানে কয়েক ঘণ্টা ধরে শুরু হয়ে, পরবর্তী কয়েক দিনের মধ্যে হঠাৎ শ্রবণশক্তি কমে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এর সঙ্গে ভার্টিগো, টিনিটাস বা কানে বন্ধভাবও থাকতে পারে। অনেক সময় মানুষ এটিকে কানের ময়লা, সর্দি বা সাধারণ কানের সমস্যা ভেবে দেরি করেন।

হঠাৎ এমনটা হলে কী করবেন?

  • সঙ্গে সঙ্গে বসে বা শুয়ে পড়ুন—হঠাৎ দাঁড়াবেন বা হাঁটবেন না।
  • সম্ভব হলে শান্ত, অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকুন এবং মাথা কম নাড়ুন।
  • মাথা ঘোরার সময় ধীরে ও সাবধানে নড়াচড়া করুন।
  • উঠতে হলে আগে কিছুক্ষণ বিছানার ধারে বসুন, তারপর ধীরে দাঁড়ান।
  • অল্প অল্প করে জল পান করুন, বিশেষ করে বমি হলে।
  • উজ্জ্বল আলো, টিভি/মোবাইলের স্ক্রিন বা এমন কিছু এড়িয়ে চলুন যা মাথা ঘোরার অনুভূতি বাড়ায়।
  • এমন অবস্থায় গাড়ি চালাবেন না, সিঁড়িতে উঠবেন না বা কোনও যন্ত্র ব্যবহার করবেন না।
  • অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement