shono
Advertisement

Breaking News

Season Change Health Tips

ঋতু বদলের সময় বাড়ে ব্যথা-দুর্বলতা, বেশি ঝুঁকি কাদের? প্রতিকারের উপায় বাতলালেন বিশেষজ্ঞরা

ঋতু বদলের সময় ক্লান্তি অনেক সময় স্বাভাবিক। তবে শরীর যদি বারবার সংকেত দেয়, সেটি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সময়মতো সচেতনতা ও প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শই পারে বড় সমস্যাকে আগেই আটকাতে।
Published By: Buddhadeb HalderPosted: 03:58 PM Feb 23, 2026Updated: 05:04 PM Feb 23, 2026

ঋতু পরিবর্তন মানেই শুধু পোশাক বা আবহাওয়ার বদল নয়। অনেকেরই এই সময় দেখা দেয় ক্লান্তি, হাত-পা সন্ধিস্থলে ব্যথা, পেশিতে টান। শীতের বিদায়বেলায় বসন্তের আগমনে এই সমস্যাগুলো বেশ ভোগায় আমাদের। চিকিৎসকদের কথায়, ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুরচাপ ও দিনের দৈর্ঘ্যে হঠাৎ পরিবর্তন আসে। আর এতেই শরীরের স্বাভাবিক ভারসাম্যে ঘটে ছন্দপতন। আবহাওয়ার এই হঠাৎ হেরফেরের সঙ্গে শরীর নিজেকে মানিয়ে নিতে পারে না। কিছুটা সময় লাগে। আর এতেই দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাতেই সূত্রপাত যত গন্ডগোলের। দেখা দেয় ক্লান্তি, শরীরে হালকা ব্যথা, সন্ধিস্থলে জড়তা এবং অবসন্নতা।

Advertisement

এছাড়াও মরশুম বদলের এই সময় আরও কিছু কারণেও আমাদের ভুগতে হয়। কখনও ঠান্ডা, কখনও গরম- খামখেয়ালি আবহাওয়ায় অ্যালার্জি ও ভাইরাল সংক্রমণের বাড়বাড়ন্ত অনেকটাই বেড়ে যায়। এছাড়া ঘুমের অনিয়ম ও শারীরিক পরিশ্রমের অনীহাও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এমনিতেই এখন আমরা খুব কম সময় রোদে থাকি, যা শরীরে ভিটামিন ডি-র মাত্রা কমিয়ে পেশির শক্তি ও হাড়ের স্বাস্থ্যে প্রভাব ফেলে। এছাড়া এখন ডায়েটে মরশুমি শাকসবজি, ফলমূলের বদলে ফাস্ট বা জাঙ্ক ফুডের আধিক্য়, যার কারণে দেখা দেয় পুষ্টির ঘাটতি। ক্লান্তি ও দুর্বলতার একটি বড় কারণ পুষ্টির অভাব। সব মিলিয়ে ঋতু পরিবর্তনের সময় তৈরি হয় একাধিক শারীরিক সমস্য়া।

ছবি: সংগৃহীত

কীভাবে সামলাবেন?
ওষুধের চেয়ে জীবনযাপনে পরিবর্তন বেশি জরুরি
পরিমিত পরিমাণ জলপান
গরম হোক বা শীত, ডিহাইড্রেশন শরীরের ব্যথা ও ক্লান্তি বাড়ায়। তাই নিয়মিত পরিমিত পরিমাণ জলপান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুষম খাদ্যাভ্যাস
প্রোটিন, ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার, তাজা শাকসবজি ও ফলমূল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তি জোগায়।
রোদে কিছুটা সময় কাটান
নিয়মিত সূর্যালোক শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, যা হাড় ও পেশিকে মজবুত রাখে।
নিয়মিত ঘুম ও হালকা ব্যায়াম
ঘুমের রুটিন ঠিক রাখা এবং হালকা ব্যায়াম শরীরকে দ্রুত নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

কখন চিকিৎসকের পরামর্শ?
হালকা ব্যথা বা সাময়িক দুর্বলতা খুব সাধারণ হলেও, কিছু উপসর্গ অবহেলা করা উচিত নয়।

  1. দু-সপ্তাহের বেশি ক্লান্তিভাব
  2. পেশিতে তীব্র ব্যথা
  3. জ্বর কমতে না চাওয়া
  4. সন্ধিস্থল ফুলে যাওয়া
  5. চলাফেরায় সমস্যা
  6. শ্বাসকষ্ট ও তীব্র মাথাব্যথা

কাদের বেশি সতর্কতা প্রয়োজন
ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের, তাঁদের ক্ষেত্রে ঋতু পরিবর্তনের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন।

ছবি: সংগৃহীত

ভিটামিনের ঘাটতি বা ভাইরাল সংক্রমণ— এই ধরনের সমস্যাগুলি সাধারণ পরীক্ষায় ধরা পড়ে এবং সময়মতো চিকিৎসা শুরু করলে দ্রুত সুস্থ জীবনে ফেরা যায়। ঋতু বদলের সময় ক্লান্তি অনেক সময় স্বাভাবিক। তবে শরীর যদি বারবার সংকেত দেয়, সেটি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সময়মতো সচেতনতা ও প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শই পারে বড় সমস্যাকে আগেই আটকাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement