shono
Advertisement
gardening

বারান্দার টবেই ফুটবে স্থলপদ্ম, জেনে নিন সঠিক ভাবে যত্ন নেওয়ার সহজ কৌশল

বাড়ির সামনে বড় বাগান নেই! কুছ পরোয়া নেহি। বারান্দার টবে গাছ লাগান। বাগান না থাকলেও আপনার বাড়ির বারান্দা বা ছাদকেই বেছে নিন। ফুটিয়ে তুলুন স্থলপদ্ম। একটু নিয়ম মেনে চললে টবেই সারাবছর এই সৌন্দর্যের চাষ সম্ভব। কীভাবে? জানুন সহজ কৌশল।
Published By: Buddhadeb HalderPosted: 05:39 PM Feb 21, 2026Updated: 05:40 PM Feb 21, 2026

কংক্রিটের জঙ্গলে এক চিলতে সবুজ খুঁজে পাওয়া এখন বিলাসিতা। বাড়ির সামনে বড় বাগান নেই! তাতে কুছ পরোয়া নেহি। বারান্দার টবে গাছ লাগান। বাগান না থাকলেও আপনার বাড়ির বারান্দা বা ছাদকেই বেছে নিন। ফুটিয়ে তুলুন স্থলপদ্ম। একটু নিয়ম মেনে চললে টবেই সারাবছর এই সৌন্দর্যের চাষ সম্ভব। কীভাবে? জানুন সহজ কৌশল।

Advertisement

ছবি: সংগৃহীত

টব ও মাটির সমীকরণ
স্থলপদ্ম চাষের প্রথম শর্ত হল সঠিক পাত্র নির্বাচন। খুব ছোট টবে এই গাছ হাঁসফাঁস করে। তাই অন্তত ১০-১২ ইঞ্চি ব্যাসের টব বেছে নিন। মনে রাখবেন, গাছের পায়ের তলায় যেন জল না জমে। তাই টবের নিচে নিকাশি ব্যবস্থা বা ছিদ্র থাকা বাধ্যতামূলক। মাটির মিশ্রণটি হতে হবে ঝুরঝুরে। ৪০ শতাংশ বাগানের মাটির সঙ্গে ৩০ শতাংশ গোবর সার বা ভার্মিকম্পোস্ট এবং ৩০ শতাংশ বালি মিশিয়ে নিন। এতে গাছের শিকড় সহজেই অক্সিজেন পাবে।

রোদের আদর ও জলের পরিমাপ
স্থলপদ্ম রোদ বড় ভালোবাসে। দিনে অন্তত ৫-৬ ঘণ্টা কড়া রোদ পেলে গাছের বাড়বাড়ন্ত হয় দেখার মতো। তবে দুপুরে খুব বেশি তাপ থাকলে সামান্য আড়ালে রাখতে পারেন। জল দেওয়ার ক্ষেত্রে ‘ব্যালেন্স’ বজায় রাখা জরুরি। মাটি একদম শুকিয়ে গেলে তবেই জল দিন। অতিরিক্ত জল কিন্তু শিকড় পচিয়ে দিতে পারে। বর্ষাকালে জল জমার ভয় থাকে, তাই সেদিকে কড়া নজর রাখুন।

ছবি: সংগৃহীত

খাবার ও ছাঁটাই
গাছকে শক্তিশালী করতে নিয়মিত জৈব সারের জোগান দিন। মাসে একবার তরল সার ব্যবহার করা ভালো। ফুল আসার মরশুমে সামান্য ফসফরাস সমৃদ্ধ সার কুঁড়ি আনতে সাহায্য করে। তবে মনে রাখবেন, অতিরিক্ত সার হিতে বিপরীত হতে পারে। বছরে একবার হালকা করে গাছের ডাল ছাঁটাই করুন। এতে নতুন ডালপালা গজাবে এবং ফুলের সংখ্যা বাড়বে। মাঝেমধ্যে নিম তেল স্প্রে করলে পোকামাকড় দূরে থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement