shono
Advertisement

Breaking News

Vastu Tips

খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!

অর্থনৈতিক লাভের হিসেব কষে যাঁরা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ঘরে আনছেন, বাস্তুশাস্ত্র তাঁদের কী পরামর্শ দিচ্ছে?
Published By: Buddhadeb HalderPosted: 02:22 PM Aug 09, 2026Updated: 03:12 PM Aug 09, 2026

কথায় বলে, পুরনো জিনিসের তুলনা হয় না। তা সে আসবাব হোক বা অন্য ক্ষুদ্র জিনিস। সস্তায় যদি কেউ সেরা জিনিসটা হঠাৎ করে পেয়ে যান, তাহলে সোনায় সোহাগা। কিন্তু সুলভ মূল্যে সেকেন্ড হ্যান্ড জিনিস ঘরে ঢোকাবার আগে সতর্ক হতে হবে। অর্থনৈতিক লাভের হিসেব কষে যাঁরা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ঘরে আনছেন, বাস্তুশাস্ত্র (Vastu Tips) কিন্তু তাঁদেরকে এমনটাই পরামর্শ দিচ্ছে। কারণ, কেবল জিনিসটি নয়, তার সঙ্গে আপনার বাস্তুতে ঢুকে পড়ছে বিচ্ছিন্ন শক্তি।

Advertisement

ছবি: সংগৃহীত

কেন সতর্ক হতে বলছেন বাস্তুবিদরা?
বাস্তুবিদদের মতে, প্রতিটি ব্যবহৃত বস্তুর সঙ্গে জড়িয়ে থাকে তার আগের ব্যবহারকারীর মানসিক অবস্থা ও জীবনের তরঙ্গ। সেই ব্যক্তি যদি দীর্ঘদিন রোগভোগ বা মানসিক কষ্টে ভুগে থাকেন, তবে সেই নেতিবাচক শক্তি বস্তুর মাধ্যমে আপনার সংসারেও ছড়িয়ে পড়তে পারে। ফলে অজান্তেই বিঘ্নিত হতে পারে গৃহের শান্তি।

পুরনো জিনিস ঘরে তোলার আগে কী করবেন?
(১)
সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে এনেই সরাসরি ব্যবহার করবেন না। ঘরে তোলার আগে ভালো করে পরিষ্কার করুন। নুন-জল দিয়ে জিনিসটি মুছে নেওয়া বাস্তুমতে অত্যন্ত শুভ। কারণ নুন নেতিবাচক শক্তি শুষে নেয়। কাঠের আসবাব কিংবা জামাকাপড় হলে তা কিছুক্ষণের জন্য কড়া রোদে রাখা দরকার। সূর্যের আলো যে কোনও অশুভ প্রভাব নিমেষেই ধুয়েমুছে দেয়।

(২) পুরোনো কাঠের খাট, সোফা কিংবা লোহার জিনিস কেনার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা প্রয়োজন। বাস্তু অনুযায়ী, পুরোনো লোহার উপর শনির প্রভাব থাকে। তাই মরচে ধরা পুরোনো লোহা ঘরে আনা বর্জনীয়। একইভাবে, অন্যের ব্যবহৃত পুরোনো তোশক বা খাট ব্যবহারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বাড়তে পারে মানসিক অস্থিরতা।

ছবি: সংগৃহীত

(৩) ব্যবহৃত টিভি, ফ্রিজ বা অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম কেনার পর তা বসানোর সঠিক দিকটি জানা জরুরি। বাস্তুমতে, সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট রাখা উচিত ঘরের দক্ষিণ-পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে। ভুল দিকে পুরোনো ইলেকট্রনিক জিনিস রাখলে তা বারবার বিকল হতে পারে। সংসারে অনাবশ্যক খরচ বাড়তে থাকে।

(৪) জিনিসপত্র সাফাইয়ের পর ঘরে গঙ্গাজল ছেটানো বা ধূপ-ধুনোর প্রদীপ জ্বালানো জরুরি। এতে পুরোনো শক্তির অবশিষ্টাংশ সম্পূর্ণ বিনষ্ট হয়। গৃহকোণে ইতিবাচক বাতাবরণ বজায় রেখে সহজেই এড়ানো যায় অশুভ প্রভাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement