বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে। খুব সহজে, কম খাটুনিতে বাড়ি সাজাতে অনেকে ফ্রিজ ম্যাগনেট কাজে লাগান। কিংবা ধরুন কোথাও বেড়াতে গিয়েছেন সেখান থেকেও ফ্রিজ ম্যাগনেট কেনার নেশা থাকে অনেকের। এখন আবার নিজের কিংবা প্রিয় মানুষের ছবি দিয়ে ফ্রিজ ম্যাগনেট তৈরি করান কেউ কেউ। সবমিলিয়ে যতদিন যাচ্ছে ফ্রিজ ম্যাগনেটের চাহিদা যেন ক্রমশ বাড়ছে। তবে যা পাচ্ছেন, তাই কিনে ফেলবেন না। বাস্তুমতে কিছু ফ্রিজ ম্যাগনেট আপনার বাড়ির জন্য মোটেও শুভ নয়। জেনে নিন কোন ধরনের ফ্রিজ ম্যাগনেট লাগানো শুভ।
লক্ষ্মী ধনসম্পদের দেবী। আর বাড়ির ফ্রিজে খাবারদাবার থাকে। তাই ফ্রিজ ম্যাগনেট হিসাবে লক্ষ্মীদেবীর ছবি ব্যবহার করতে পারেন। তাতে আপনার সংসার দিনে দিনে সুখসমৃদ্ধিতে ভরে উঠবে।
সূর্য সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। ফ্রিজে সূর্যর ম্যাগনেট লাগানো ভালো। তাতে আপনার ব্যক্তিত্বের উপর সুপ্রভাব পড়বে।
পদ্মফুল বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চার করে। তাই ফ্রিজ ম্যাগনেট হিসাবে পদ্মফুল বাড়িতে রাখতে পারেন।
হাসিমুখের যেকোনও ছবি ফ্রিজ ম্যাগনেট রাখা বাড়ির জন্য শুভ। বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। তাই নিজের কিংবা কোনও প্রিয় মানুষের হাসিমুখের ছবি দিয়ে ফ্রিজ ম্যাগনেট তৈরি করুন
এবার জেনে নিন কীভাবে ফ্রিজ ম্যাগনেট পরিষ্কার করবেন:
- হালকা ভেজা কাপড় দিয়ে প্রতি মাসে একদিন ফ্রিজ ম্যাগনেট পরিষ্কার করুন।
- ফ্রিজ ম্য়াগনেটের গায়ে যাতে কোনওভাবে বেশি তাপ কিংবা রোদ না লাগে সেদিকে খেয়াল রাখুন।
- এক জায়গায় দিনের পর দিন একই ম্যাগনেট রাখবেন না। তাতে ফ্রিজের রং নষ্ট হতে পারে।
