shono
Advertisement

Breaking News

Water Bottle Cleaning Tips

বর্ষাকাল মানেই জলের বোতলে দুর্গন্ধ, সাবান-জল ব্যবহার না করেও পরিষ্কার করা যায় এই উপায়ে

দীর্ঘদিন এক বোতলে জল রাখলে নানা ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া জন্মে যায় তার মধ্যে। এমনকী ই-কোলাইয়ের মতো ভয়াবহ ব্যাকটেরিয়াও বাসা বাঁধতে পারে।
Published By: Utsa TarafdarPosted: 01:44 PM Aug 29, 2026Updated: 02:54 PM Aug 29, 2026

জলের বোতল তো রোজের দরকারে লাগে। বাড়িতে, কাজের জায়গায়, যত্রতত্র তীব্র গরম থেকে বাঁচতে জলের বোতল সঙ্গে রাখতেই হয়। আর তাই তা নিয়মিত পরিষ্কার করাও জরুরি হয়ে পড়ে (Water Bottle Cleaning Tips)।

Advertisement

কিছুদিন টানা ব্যবহার করতে থাকলেই দেখা যায়, বোতলের তলার দিকে কালো ছ্যাতলার মতো দাগ তৈরি হচ্ছে। বোতলের মুখের কাছে নাক আনলে আঁশটে গন্ধ পাওয়া যায়। এই অবস্থায় বোতলের মুখের ভিতর আঙুল ঢুকিয়ে ঘোরালেই বোঝা যায়, সেখানে জমা হয়েছে চ্যাটচ্যাটে এক আঠাল পরত। দীর্ঘদিন এক বোতলে জল নিলে নানা ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া জন্মে যায় তার মধ্যে। এমনকী ই-কোলাইয়ের মতো ভয়াবহ ব্যাকটেরিয়াও বাসা বাঁধতে পারে।

এমন পরিস্থিতিতে সে বোতল বাতিল করতেই পারেন। তবে নিয়মিত পরিষ্কার করতে পারলে এক বোতলই দীর্ঘদিন ব্যবহারযোগ্য অবস্থায় থাকে। বোতল কীভাবে পরিষ্কার করবেন, তা নিয়েও রয়ে যায় নানা ধন্ধ। গৃহস্থ বাড়িতে সাধারণত বোতলের ভিতর সাবান-জল পুড়ে রেখে দেওয়া হয়, তারপর ভালোমতো ঝাঁকিয়ে ধুয়ে ফেলা হয়। কিন্তু এতে বোতলের ভিতরের অংশ পরিষ্কার হলেও রয়ে যায় সাবানের গন্ধ। জল রাখলে সাবানের গন্ধ লাগতে থাকে তাতেও।

সহজে বোতল কীভাবে পরিষ্কার করবেন?
কাজটি মোটেই কঠিন নয়। প্রয়োজন শুধু সামান্য নুন, ভিনিগার ও জল। প্রতিবার ব্যবহারের পর বোতল খালি করে ভালোভাবে ধুয়ে নিন। বাসি জল দিনের পর দিন রেখে দেবেন না। শুধু গরম জল দিয়ে ধুলেই যে বোতলের সমস্ত ময়লা ও জীবাণু দূর হবে—এমনটা ভাবা ঠিক নয়।
বোতলের মধ্যে সামান্য নুন, ভিনিগার ও গরম জল দিন। ঢাকনা বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। কয়েক মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রয়োজনে আরও ২-৩ বার জল দিয়ে ধুয়ে নিয়ে বোতলটি সম্পূর্ণ শুকিয়ে নিন।

সাবানজলে কি কাজ হয়?
বাসন মাজার সাবানের গন্ধ বড্ড তীব্র। চাইলে কয়েক ফোঁটা মৃদু ডিশওয়াশিং লিকুইড নিয়ে বোতলে গরম জল ভরে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে পারেন। প্রয়োজন হলে বোতলের ভেতর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন এবং শেষে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিন।

ঢাকনা ও বোতলের মুখ কীভাবে পরিষ্কার করবেন?
বোতলের ঢাকনা ও মুখ আলাদাভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কারণ এই অংশগুলিতেই বেশি ব্যাকটেরিয়া জমে। ব্রাশ ও গরম জল দিয়ে ঢাকনা ও মুখ ভালোভাবে পরিষ্কার করুন। পরিষ্কার করার পর বোতল ভেজা অবস্থায় ফেলে রাখবেন না। ঢাকনা খুলে রেখে সম্পূর্ণ শুকিয়ে নিন।

এতে বোতলে দুর্গন্ধ, ছত্রাক ও জীবাণু জমার ঝুঁকি কমানো যায়। জলঘটিত রোগ থেকেও বাঁচা যায় সহজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement