shono
Advertisement

Breaking News

Jammu and Kashmir

জম্মু ও কাশ্মীরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! বাড়ির ২০০ মিটার দূরে উদ্ধার দেহ, ফুঁসছে উপত্যকা

গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। যার জেরে পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছিল পুলিশ। এরপর রবিবার সকালে উদ্ধার হয় দেহ।
Published By: Amit Kumar DasPosted: 12:21 PM May 25, 2026Updated: 12:25 PM May 25, 2026

১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন! সারারাত নিখোঁজ থাকার পর বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে উদ্ধার হল মৃতদেহ। ভয়ংকর এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় গালওয়ানপোরা এলাকায়। রবিবার ঘটনা সামনে আসতেই ফুঁসে উঠেছে উপত্যকার জনতা। গোটা ঘটনার তদন্তে নেমেছে কাশ্মীর পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। যার জেরে পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছিল পুলিশ। এরপর রবিবার সকালে নাবালিকার বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে এক মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। বুদগামের সিনিয়র পুলিশ সুপার হরিপ্রসাদ বলেন, 'শনিবার রাত থেকে ওই নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। তবে দুর্ভাগ্যবশত রবিবার সকালে তার দেহ উদ্ধার হয়।' ওই আধিকারিক জানান, 'প্রাথমিকভাবে এটি ধর্ষণ ও খুনের মামলা বলেই মনে হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।'

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি জম্মু ও কাশ্মীরের ডিজি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে। সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। যারা এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তাদের রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করেছে পুলিশ। এদিকে এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, 'সংশ্লিষ্ট সংস্থা গোটা ঘটনার তদন্ত করছে ঠিকই, কিন্তু আমাদের আত্মসমালোচনা করা উচিত যে আমাদের সনাজ ঠিক কোন পথে এগোচ্ছে। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ওই নাবালিকার পরিবারের প্রতি আমার সমবেদনা।' অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতত করতে তদন্তকারীদের সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি জম্মু ও কাশ্মীরের ডিজি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। আশ্বস্ত করেছেন, এই জঘন্য অপরাধ যে বা যারা করেছে তাদের নিস্তার নেই। কঠোর শাস্তি নিশ্চিত করা হবে অপরাধীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement