shono
Advertisement
Neet-UG 2026

'ওরা কোনও শিক্ষাই নেয়নি', নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এনটিএ-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নতুন করে আগমী ৩ জুন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেছেএনটিএ। কিন্তু প্রশ্ন উঠছে, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে?
Published By: Biswadip DeyPosted: 02:12 PM May 25, 2026Updated: 02:12 PM May 25, 2026

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁসের সময় যে নির্দেশিকা তা পালন করা হয়নি। ফের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশও করেছে শীর্ষ আদালত।

Advertisement

এদিন বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল এএনটিএ-কে প্রতিস্থাপিত করার আর্জির মামলা। সেই মামলার শুনানির সময়ই সুপ্রিম কোর্ট জানায়, ''আমরা খুবই দুঃখিত। এনটিএ কোনও শিক্ষাই নেয়নি। NTA-কে নির্দেশ দেওয়া হচ্ছে, যেন তারা ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে গঠিত পর্যবেক্ষণ কমিটির বিষয়ে তাদের অবস্থান উল্লেখ করে একটি হলফনামা দাখিল করে। আমরা প্রাক্তন চেয়ারম্যান ড. কে. রাধাকৃষ্ণনকেও নির্দেশ দিচ্ছি যেন তিনি একটি হলফনামা দাখিল করে জানান যে, উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি—যারা ইতিমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে—তাদের নির্দেশাবলি যথাযথভাবে প্রতিপালিত হওয়া নিশ্চিত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এই হলফনামাটি ৩ দিনের মধ্যে দাখিল করতে হবে।''

এদিন বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল এএনটিএ-কে প্রতিস্থাপিত করার আর্জির মামলা। সেই মামলার শুনানির সময়ই সুপ্রিম কোর্ট জানায়, ''আমরা খুবই দুঃখিত। এনটিএ কোনও শিক্ষাই নেয়নি।''

উল্লেখ্য, নতুন করে আগামী ৩ জুন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেছেএনটিএ। কিন্তু প্রশ্ন উঠছে, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? একাধিকবার পরীক্ষা কোনও সমাধান হতে পারে না। নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া একজন পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল। নিটের ভিতর থেকে হোক বা অন্য চক্রের মাধ্যমে, ভুক্তভোগী তো পরীক্ষার্থীরাই। প্রথম পরীক্ষাটি বাতিল হওয়ায় ইতিমধ্যে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। গত ২ মে ২২ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেন। এর পর একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। গত ১৬ মে রাজস্থানে এক পরীক্ষার্থী প্রদীপ মেঘাওয়ালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে দাবি করা হয়, ভালো পরীক্ষা দিয়েছিলেন তিনি। ৬৫০ নম্বর পাবেন বলে আশা করেছিলেন। পরীক্ষা বাতিলের খবর পেয়েই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এর পরেই আত্মহত্যার ঘটনা। পরে আরও চার নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement