shono
Advertisement
Rajasthan

একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল, শুভ পরিণয়ের কয়েক ঘণ্টা আগেই আত্মঘাতী দুই বোন!

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শোভা (২৫) এবং বিমলা (২৩)। দু’জনেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। অভিযোগ, বিয়ের কয়েকঘণ্টা আগেই দুই বোন একসঙ্গে আত্মঘাতী হন।
Published By: Subhodeep MullickPosted: 02:13 PM Feb 22, 2026Updated: 02:14 PM Feb 22, 2026

একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল দুই বোনের। সারা বাড়িজুড়ে বইছিল আনন্দের হাওয়া। কিন্তু সেই আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। বিয়ের দিনেই একসঙ্গে আত্মঘাতী হলেন দুই তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শোভা (২৫) এবং বিমলা (২৩)। দু’জনেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। অভিযোগ, বিয়ের কয়েকঘণ্টা আগেই দুই বোন একসঙ্গে আত্মঘাতী হন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত কোনও পদার্থ সেবনের ফলেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জনিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুই বোনের শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।  

এদিকে শোভা এবং বিমলার এক কাকা যশবন্ত সিং গোটা ঘটনায় পরিবারের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, মৃত তরুণীর দুই কাকা তাঁদের বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিলেন। এর আগে একবার তাঁদের বিয়ের সম্বন্ধ হলেও তা ভেঙে যায়। যশবন্তের দাবি, দুই বোন বিয়েতে রাজি ছিল না। এর জেরেই তাঁরা আত্মঘাতী হয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement