shono
Advertisement

Breaking News

Karnataka

১৬ চাকার ট্রাকের ধাক্কা, ৩০০ মিটার হেঁচড়ে নিয়ে গেল গাড়ি, কেরলে মর্মান্তিক মৃত্যু ৩ পুলিশকর্মীর

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী।
Published By: Kousik SinhaPosted: 11:35 AM Mar 16, 2026Updated: 11:35 AM Mar 16, 2026

ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন পুলিশকর্মীর। সদ্যই পুলিশের সাব-ইনস্পেকটর পদে যোগ দিয়েছিলেন তিনজন। অন্য দুই পুলিশ আধিকারিকের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজন পুলিশকর্মীর। ঘটনায় গুরুতর আহত আরও দুই। রবিবার ওই ঘটনাটি ঘটে কর্নাটকের চিত্রদুর্গ জেলায় বেঙ্গালুরু-বল্লারি হাইওয়েতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

নিহতরা হলেন মঞ্জুনাথ দারিমানি (৩২), বেঙ্গালুরুতে সিটি আর্মড রিজার্ভ (সিএআর) এর রিজার্ভ সাব-ইন্সপেক্টর অমরীশ (২৫) এবং শচীন (৩১)। জানা যাচ্ছে, দুর্ঘটনায় মৃত মঞ্জুনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার এসকর্ট টিমের সদস্য ছিলেন। অন্যদিকে ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই পুলিশকর্মী। তাঁরা হলেন মাইসুরু শহরের পুলিশ সাব-ইন্সপেক্টর ঈশ্বর এল (২৮) এবং সিএআর এর রিজার্ভ সাব-ইন্সপেক্টর মহাদেশ্বর বোম্মান্নাবর (২৬)। জানা গিয়েছে, এই পাঁচজনই ছোট একটি গাড়িতে বেঙ্গালুরু-বল্লারি হাইওয়ে ধরে বল্লারি বলে একটি জায়গায় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়কের উপর একটি ১৬ চাকার ট্রাক ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। শুধু তাই নয়, ওই অবস্থাতেই প্রায় ১ নিয়ে যাওয়া হয় গাড়িটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

ঘটনার পরেই একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। যান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরও। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, গত বছরই ট্রেনিং শেষ করে মৃত এবং আহত পাঁচজন পুলিশে যোগ দিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement