shono
Advertisement
Chhattisgarh

ছত্তিশগড়ে পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত্যু ৩ শ্রমিকের

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ চলছিল। উপস্থিত ছিলেন বহু শ্রমিক। সেই সময় আচমকা বিস্ফোরণ কেঁপে ওঠে কারখানাটি। তারপরই আগুন লেগে যায়।
Published By: Subhodeep MullickPosted: 11:52 AM Jul 08, 2026Updated: 02:54 PM Jul 08, 2026

ছত্তিশগড়ের রায়পুরে একটি পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। মৃত্যু ৩ শ্রমিকের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ চলছিল। উপস্থিত ছিলেন বহু শ্রমিক। সেই সময় আচমকা বিস্ফোরণ কেঁপে ওঠে কারখানাটি। তারপরই আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন শ্রমিকরা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে বেশ কিছুক্ষণের চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।

জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আহত আরও একজনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসাপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন প্রাণ হারান তিনি। নিহতরা হলেন অরুণ পাণ্ডে, কোমল সিং এবং লাল সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল। তারা নমুনাও সংগ্রহ করে। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement