shono
Advertisement
Andhra Pradesh

ম্যালেরিয়ার ওষুধ পেটে যেতেই মৃত্যু ৭ বছরের নাবালিকার! ৫০-এর বেশি শিশু ভর্তি হাসপাতালে

অন্ধ্রপ্রদেশে পোলাভরম জেলার গোলাগুপ্পা গ্রামের ঘটনায় চাঞ্চল্য।
Published By: Arpita MondalPosted: 05:10 PM Sep 02, 2026Updated: 06:16 PM Sep 02, 2026

ম্যালেরিয়ার ওষুধ খেয়ে এক নাবালিকা মৃত্যু। ক্লোরোকুইন খেয়ে অসুস্থ অন্তত ৫২ জনের বেশি শিশু ভর্তি হাসপাতালে। অন্ধ্রপ্রদেশে পোলাভরম জেলার গোলাগুপ্পা গ্রামের ঘটনায় চাঞ্চল্য।

Advertisement

২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্ধ্রপ্রদেশের স্থানীয় এক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ২৪ জনকে।

সূত্রের খবর, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের সীমানার কাছে ওই গ্রামে ৭২ জনের ম্যালেরিয়া ধরা পড়েছিল। স্থানীয় গ্রামীণ হাসপাতাল থেকে ম্যালেরিয়া প্রতিরোধের ওষুধ দেওয়া হয়েছিল। সেই ওষুধ খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করে অনেকেই। তাঁদের মধ্যে থেকে ২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) স্থানীয় এক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ২৪ জনকে। তাদের মধ্যেই ছিল দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া মাধবী যমুনা। জানা গিয়েছে, চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার।

এই ঘটনার পরে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অসুস্থদের চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক দীনেশ কুমার জানিয়েছেন, কাকিনাড়া মেডিক্যাল কলেজ থেকে ৯ চিকিৎসকের বিশেষ দল গঠন করে ওই গ্রামে পাঠানো হয়েছে। বিজয়ওয়াড়া, রাজামহেন্দ্রভরম এবং কাকিনাড়া থেকে আরও তিনটি চিকিৎসক দল ওই গ্রামে যাবে।এ ছাড়াও পোলাভরম গ্রামে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়েছে প্রশাসনের তরফে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement