shono
Advertisement
Andhra Pradesh

ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮, আহত বহু

বৃহস্পতিবার ভোর নাগাদ মুখোমুখি সংঘর্ষ বাধে। মৃত ও আহতদের সরকারি আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
Published By: Subhankar PatraPosted: 11:01 AM Apr 16, 2026Updated: 11:08 AM Apr 16, 2026

ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে! ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ পুণ্যার্থী। আহত কমবেশি ১৩ জন। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর নাগাদ কর্নাটক-অন্ধ্রের সীমানার কাছে পুণ্যার্থী বোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দু'টি। উলটে যায় ট্রাকটি। রাস্তায় ছিটকে পড়েন পুণ্যার্থীরা। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় স্থানীয় থানায়।

স্থানীয়দের সাহায্যে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'অন্ধ্রপ্রদেশের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।' পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় লিরিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement