shono
Advertisement

Breaking News

Bengaluru

মায়ের দীর্ঘ অসুস্থতায় বিরক্ত, পঙ্গু বৃদ্ধাকে চারতলা থেকে ধাক্কা ছেলের! তারপর...

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সবিত্রাম্মা (৭২)। দীর্ঘ চার-পাঁচ বছর ধরে তিনি শয্যাশায়ী। তার উপর পক্ষাঘাতগ্রস্ত। বাড়িতে থাকতেন তাঁর ছেলে ভেঙ্কটেশ (৪২)। তিনিই তাঁকে দেখাশোনা করতেন। অভিযোগ, মায়ের দীর্ঘ অসুস্থতায় তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। পাশাপাশি, জলের মতো খরচ হচ্ছিল টাকা।
Published By: Subhodeep MullickPosted: 09:37 PM Apr 15, 2026Updated: 09:37 PM Apr 15, 2026

পক্ষাঘাতগ্রস্ত মা’কে চারতলা থেকে ধাক্কা দিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গত রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, তিনি মানসিক ভারসাম্যহীন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সবিত্রাম্মা (৭২)। দীর্ঘ চার-পাঁচ বছর ধরে তিনি শয্যাশায়ী। তার উপর পক্ষাঘাতগ্রস্ত। বাড়িতে থাকতেন তাঁর ছেলে ভেঙ্কটেশ (৪২)। তিনিই তাঁকে দেখাশোনা করতেন। অভিযোগ, মায়ের দীর্ঘ অসুস্থতায় তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। পাশাপাশি, জলের মতো খরচ হচ্ছিল টাকা। ‘সমস্যা’ থেকে রেহাই পেতে তাই বৃদ্ধাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। তারপরই গত রবিবার বাড়ির চারতলার বারান্দা থেকে মা’কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

জানা গিয়েছে, মা’কে খুন করার পর আর পালাতে পারেননি ভেঙ্কটেশ। ধরা পড়ে যান পুলিশের হাতে। বর্তমানে হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement