shono
Advertisement

উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?

জানা গিয়েছে, শনিবার রাতে মদ্যপানের পর থেকে একের পর এক ব্যক্তি আচমকা অসুস্থ হয়ে পড়েন।
Published By: Arpita MondalPosted: 11:02 AM Sep 06, 2026Updated: 11:23 AM Sep 06, 2026

মধ্য়প্রদেশের সাগরে ৯ জনের রহস্যমৃত্যু। শনিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সূত্রের খবর, মৃতরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। জানা গিয়েছে, শনিবার রাতে মদ্যপানের পর থেকে একের পর এক ব্যক্তি আচমকা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের অবস্থা মুহূর্তে সংকটজনক হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

যদিও বিষাক্ত মদকে সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে, তবুও কর্তৃপক্ষ এখনও নিশ্চিতভাবে অ্যালকোহলে বিষক্রিয়া নিয়ে কিছু জানায়নি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পরই মৃত্যুর নেপথ্যে আসল কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে মদের নমুনা পরীক্ষা এবং কোথা থেকে সেই মদ কেনা হয়েছে, তা খুঁজে বের করতেও তল্লাশি শুরু করেছে পুলিশ। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে ভেজাল মদ বিক্রি করা নিয়ে অভিযোগ উঠেছিল আগেই। একসঙ্গে ৯ জনের মৃত্যু সেই সেই অভিযোগেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। বিষমদের কারণেই মৃত্যু কি না এবং নেপথ্যে কোনও অবৈধ মদের চক্র জড়িত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।

আগস্ট মাসে গুজরাটের ভাবনগর জেলায় ভেজাল মদ পান করে ১৩ জনের মৃত্যুর অভিযোগ ওঠে। আরও ১২ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়। কর্মকর্তারা জানিয়েছিলেন যে, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে অবৈধ মদ বিক্রেতা চারজনকে আটক করা হয়েছিল। তদন্তে দেখা গেছে যে, ওই মদে ৩৮.৫৯ শতাংশ মিথানল ছিল। এবার মধ্যপ্রদেশের সাগরে একই ঘটনা নতুন করে চিন্তা বাড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement