সুপ্রিম কোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)! চোখের চিকিৎসায় তাঁর বিদেশ যাওয়া মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। সেই মামলা ফেরত পাঠানো হল কলকাতা হাই কোর্টে। এক সপ্তাহের মধ্যে এনিয়ে শুনানির মাধ্যমে হাই কোর্ট সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। হাই কোর্ট আগেই অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আপত্তি করেছিল। আজ সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর চোখের চিকিৎসায় অভিষেকের আমেরিকা যাওয়ার বিষয়টি ঝুলেই রইল।
সোমবার মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। তৃণমূল সাংসদের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণ। কিন্তু মামলা প্রায় শুনলই না প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। সুপ্রিম কোর্টের মন্তব্য, “আমরা হাই কোর্টকে অনুরোধ করব মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করে নিষ্পত্তি হোক।”
চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের ২৯ তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক।
সোমবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। তৃণমূল সাংসদের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণ। কিন্তু মামলা প্রায় শুনলই না প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। সুপ্রিম কোর্টের মন্তব্য, “আমরা হাই কোর্টকে অনুরোধ করব মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করে নিষ্পত্তি হোক।”
