shono
Advertisement
Beijing

সংঘাত অতীত, ৬ বছর পর আকাশপথে জুড়ছে বেজিং-দিল্লি, বড় ঘোষণা চিনের

ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং জানান, বেজিং থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে এয়ার চায়না।
Published By: Amit Kumar DasPosted: 08:51 PM Mar 21, 2026Updated: 08:51 PM Mar 21, 2026

দীর্ঘ কূটনৈতিক সংঘাত পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারত ও চিন সম্পর্ক। যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়ে ৬ বছর পর ফের শুরু হতে চলেছে বেজিং-দিল্লি বিমান পরিষেবা। শনিবার এমনটাই জানানো হয়েছে চিনের তরফে। ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং জানান, বেজিং থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে এয়ার চায়না।

Advertisement

শনিবার এই বিষয়ে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে চিনের মুখপাত্র বলেন, 'বেজিং ও দিল্লির মধ্যে চালু হচ্ছে বিমান পরিষেবা। এই পরিষেবা শুধু ভ্রমণের উদ্দেশে নয়, বরং এসসিও, ব্রিকসের মতো ফোরামের মাধ্যমে বাণিজ্য, পর্যটন দুই দেশের আস্থা ও জনগনের মধ্যে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এক বড় পদক্ষেপ। এই পরিষেবা চালুর ফলে দুই দেশের নাগরিকদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে, যা দুই দেশের জনগণের সময় ও অর্থ বাঁচাবে। কোনও ট্রানজিট ছাড়াই দুই দেশের রাজধানীর মধ্যে যাতায়াত সুগম হবে।'

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়া সাংহাই–দিল্লি রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল। ইন্ডিগোও ওই রুটে বিমান চালুর ঘোষণা করেছে।

ভারত ও চিনের মধ্যে বিমান পরিষেবায় প্রথম কোপ পড়েছিল ২০২০ সালে কোভিড অতিমারীর জেরে। বন্ধ হয় কৈলাস-মানস সরোবর যাত্রা, বন্ধ হয় দু’দেশের ভিসা। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। অবশেষে গত বছর থেকে নতুন করে নিজেদের মধ্যে সংঘাত মিটিয়ে নতুন করে পথ চলতে শুরু করেছে দুই দেশ। কৈলাস-মানস সরোবর যাত্রা শুরুর পাশাপাশি চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এবার দু’দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে।

কূটনৈতিক মহলের দাবি, আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান-আমেরিকা, ইজরায়েল সংঘাতের জেরে এমনিতেই আশান্ত হয়ে উঠেছে বিশ্ব। সেখানে উভয় দেশের সুবিধার জন্য চিনও চাইছে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। তারই ভিত স্থাপন করতে গত বছর বেজিংয়ে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরপরই শোনা যাচ্ছিল দুই দেশের মধ্যে শুরু হতে চলেছে বিমান পরিষেবা। এবার সেই তথ্যেই সিলমোহর দিল চিনা দূতাবাস।

উল্লেখ্য, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়া সাংহাই–দিল্লি রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল। ইন্ডিগোও ওই রুটে বিমান চালুর ঘোষণা করেছে। এবার চিনা সংস্থার তরফেও দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement