shono
Advertisement
Amit Shah

'দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই', উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহর

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আগের সরকারগুলি যদি মাদক পাচার, নক্সালবাদ এবং উত্তর-পূর্বের অশান্তি নিয়ে সময় থাকতে কার্যকরী পদক্ষেপ করত, তাহলে হয়তো দেশকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হত না।
Published By: Subhajit MandalPosted: 02:04 PM Aug 26, 2026Updated: 02:51 PM Aug 26, 2026

ভারত ধর্মশালা নয়। এখানে থাকার অধিকার শুধু এ দেশের নাগরিকের। অনুপ্রবেশমুক্ত না হলে দেশ উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না। দিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী দু' দশকের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্লু প্রিন্ট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Advertisement

অনুপ্রবেশমুক্ত দেশ। বর্তমান শাসক দল তথা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের এজেন্ডা। বাংলা, অসমের নির্বাচনের প্রচারে সেটার প্রতিফলন দেখা গিয়েছে। অনুপ্রবেশ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে সেটা শুধু যে নির্বাচনী গিমিক বা প্রচারের কৌশল ছিল না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, গত আট মাসে ভারতের সমস্ত স্থলসীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্র। এর মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, "এই দেশটা কোনও ধর্মশালা নয়। এই দেশে বসবাস করার এবং সুবিধা পাওয়ার অধিকার কেবল ভারতের নাগরিকদেরই রয়েছে।” শাহর সাফ কথা, অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনীতি এবং জনবিন্যাসের জন্য মারাত্মক হুমকি। শুধু অনুপ্রবেশ নয়, দেশের অন্দরের চ্যালেঞ্জগুলিতেও সমানভাবে নজর দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ হটস্পট থেকে মুক্তি পেয়েছে দেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আগের সরকারগুলি যদি মাদক পাচার, নকশালবাদ এবং উত্তর-পূর্বের অশান্তি নিয়ে সময় থাকতে কার্যকরী পদক্ষেপ করত, তাহলে হয়তো দেশকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হত না। দূরদর্শিতার অভাবেই দেশের সামনে এত কঠিন চ্যালেঞ্জ। অমিত শাহ বলছেন, উন্নত ভারতের জন্য চায় দীর্ঘমেয়াদি সুরক্ষার পরিকল্পনা করা দরকার। অন্তত ১৫-২০ বছরের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা দরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement