shono
Advertisement
Delhi High Court

৬ সপ্তাহের ‘ডেডলাইন’, প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন বস্‌তি খালি করার নির্দেশ হাই কোর্টের

PM Modi’s Residence: প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ জানিয়েছে, বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনিতে যে তিনটি বস্তি রয়েছে, সেগুলি অবিলম্বে খালি করতে হবে। নির্ধারিত ছ’সপ্তাহের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যদি বস্‌তিগুলি খালি করা না হয়, তাহলে সরকার পুলিশের সহায়তায় সেগুলিতে উচ্ছেদ অভিযান চালাতে পারবে।
Published By: Subhodeep MullickPosted: 02:16 PM Aug 26, 2026Updated: 03:11 PM Aug 26, 2026

৬ সপ্তাহের সময়সীমা। তার মধ্যেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন সংলগ্ন বস্‌তিগুলি খালি করতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। এই সময়সীমার মধ্যে প্রায় তিনশোরও বেশি বস্তিবাসীকে সরকার-নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে চলেও যাওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Advertisement

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ জানিয়েছে, বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনিতে যে তিনটি বস্তি রয়েছে, সেগুলি অবিলম্বে খালি করতে হবে। নির্ধারিত ছ’সপ্তাহের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যদি বস্‌তিগুলি খালি করা না হয়, তাহলে সরকার পুলিশের সহায়তায় সেগুলিতে উচ্ছেদ অভিযান চালাতে পারবে। একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে, এ বিষয়ে সরকারকে তার প্রতিশ্রুতি এবং পূর্ববর্তী নির্দেশাবলি মেনে চলতে হবে। দিল্লি হাই কোর্টের নির্দেশ, আগামী ছ’সপ্তাহের মধ্যে বস্তিবাসীদের সাভদা ঘেভরা এলাকায় ‘দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড’ (ডিইউএসআইবি) কলোনিতে পুনর্বাসন দিতে হবে। সেখানে যেন প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা থাকে, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে আদালত।

দিল্লিতে মোদির বাসভবন লোক কল্যাণ মার্গের কাছে অবস্থিত এই বস্‌তিগুলি। কয়েকমাস আগে তিনটি বস্‌তির বাসিন্দাদেরই উচ্ছেদের নোটিস দেয় কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। তবে পরিবারগুলিকে উচ্ছেদ করলেও তাঁদের পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ৬ মার্চের মধ্যে তিন বস্‌তির পরিবারগুলিকে সরকার নির্ধারিত জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এই পরিস্থিতিতে এবার দিল্লি হাই কোর্ট বস্‌তিগুলি খালি করার নির্দেশ দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement