shono
Advertisement
Mumbai

মিছিলের জেরে যানজট! ‘বেরিয়ে যান’, মেজাজ হারিয়ে রাস্তাতেই বিজেপি মন্ত্রীকে তোপ তরুণীর

সম্প্রতি লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদির সরকার। তারই প্রতিবাদে একটি মহামিছিলের আয়োজন করেছিল মহারাষ্ট্রের মহাযুটি জোট সরকার। বিকেল ৫টা নাগাদ ওরলির জাম্ভোরি ময়দান থেকে শুরু হয় এই মিছিল। যোগ দিয়েছিলেন বহু মহিলা-সহ শয়ে শয়ে মানুষ।
Published By: Subhodeep MullickPosted: 02:37 PM Apr 22, 2026Updated: 03:04 PM Apr 22, 2026

রাজনৈতিক মিছিলের জেরে যানজট। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। মেজাজ হারিয়ে রাস্তার মধ্যেই মন্ত্রীকে ভর্ৎসনার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওরলি এলাকায়। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

সম্প্রতি লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদির সরকার। তারই প্রতিবাদে একটি মহামিছিলের আয়োজন করেছিল মহারাষ্ট্রের মহাযুটি জোট সরকার। বিকেল ৫টা নাগাদ ওরলির জাম্ভোরি ময়দান থেকে শুরু হয় এই মিছিল। যোগ দিয়েছিলেন বহু মহিলা-সহ শয়ে শয়ে মানুষ। জাম্ভোরি ময়দান এমনতিতেই একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা। এখানকার রাস্তাগুলিতে প্রচুর যান চলাচল করে। মহামিছিলের জেরে স্বাভাবিকভাবেই যানযট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে বাস-গাড়ি।

ওই যানযটেই আটকে ছিলেন মহিলা। স্কুল থেকে তিনি তাঁর সন্তানকে আনতে বেরিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার ফলে নাজেহাল হয়ে পড়েন তিনি। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে তিনি সরাসরি চলে যান মিছিলেন দিকে। সেখানে মহারাষ্ট্রের জলমন্ত্রী গিরিশ মহাজনের সঙ্গে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েন। মন্ত্রীকে তোপ দেগে চিৎকার করে তিনি বলেন, “এখনই এখান থেকে বেরিয়ে যান। ঘণ্টার পর ঘণ্টা ধরে এখানে শত শত মানুষ অপেক্ষা করছেন। রাজনৈতিক সমাবেশ করার জন্য ফাঁকা মাঠ রয়েছে। সেখানে করুন।” পাশাপাশি, সেখানে উপস্থিত পুলিশকর্মীদের বিরুদ্ধেও তরুণী ক্ষোভ উগরে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement