shono
Advertisement

Breaking News

Kota

কোটায় তিনতলা রেস্তরাঁ ভেঙে মৃত বাংলার পড়ুয়া-সহ ২, আহত ১৩

জানা গিয়েছে, এই তিনতলার ভবনের পিছনে বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল। ড্রিল মেশিন এনে কাজ করা হচ্ছিল। অনুমান, তাতে আবাসনের ক্ষতি হয়। তাতেই তিনতলা আবাসনটি ভেঙে পড়ে।
Published By: Subhankar PatraPosted: 01:11 PM Feb 08, 2026Updated: 04:32 PM Feb 08, 2026

কোটায় রেস্তরাঁ ভেঙে পড়ে মৃত্যু পশ্চিমবঙ্গের এক বাসিন্দা-সহ ২ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ১৩ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। রেস্তরাঁর এক মালিক বাঙালি। তিনি কোচবিহারের বাসিন্দা।

Advertisement

মৃতদের নাম অনরণ্য কর্মকার(২০) ও লক্ষ্মণ (১৫)। অনরণ্য পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। তিনি কোটায় কোচিংয়ের জন্য গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সঙ্গে ছিলেন তাঁর  মা সুদীপ্তা কর্মকার। শনিবার তাঁরা রেস্তরাঁটিতে যান। রাত আনুমানিক ৯টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলার রোস্তরাঁটি। আটকে পড়েন অনরণ্য ও তাঁর মা-সহ বহু। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে এসডিআরএফের দল। স্থানীয়দের সাহায্যে উদ্ধার কার্য শুরু করেন কর্মীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সুদীপ্তাদেবীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

জানা গিয়েছে, এই তিনতলার ভবনের পিছনে বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল। ড্রিল মেশিন এনে কাজ করা হচ্ছিল। অনুমান, তাতে আবাসনের ক্ষতি হয়। তাতেই তিনতলা আবাসনটি ভেঙে পড়ে। জেলা কালেক্টর পীযূষ সামারিয়া জানিয়েছেন, "তালওয়ান্দি এলাকার এই ভবনের ভেতরে একটি রেস্তোরাঁ চালু ছিল। ঘটনার সময় কিছু গ্রাহক ও ১২ থেকে ১৫ জন রেস্তোরাঁর কর্মচারী ছিলেন।" এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "রাত ৯টা নাগাদ বিকট শব্দ শুনতে পারি। গিয়ে দেখি ভবনটি ভেঙে পড়েছে। ভেতর থেকে 'আমাকে বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার ভেসে আসছিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement