shono
Advertisement
BJP

প্রথম সারির দৈনিক সংবাদপত্রের সম্পাদককে খুনের হুমকি বিজেপি কর্মীদের! নিন্দায় তৃণমূল

প্রথম সারির এক দৈনিক সংবাদপত্রের সম্পাদককে খুনের হুমকি দেওয়া নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে গোটা ত্রিপুরায়। যদিও ঘটনার তিনদিন পরেও পুলিশ এখনও মামলা নেয়নি।
Published By: Subhodeep MullickPosted: 01:43 PM Feb 18, 2026Updated: 01:43 PM Feb 18, 2026

প্রথম সারির এক দৈনিক সংবাদপত্রের সম্পাদককে খুনের হুমকি দেওয়া নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে গোটা ত্রিপুরায়। যদিও ঘটনার তিনদিন পরেও পুলিশ এখনও মামলা দায়ের করেনি।

Advertisement

জানা গিয়েছে, 'আজকের ফরিয়াদ' পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের বাড়িতে বিজেপির একদল উগ্র কর্মী-সমর্থক বিক্ষোভের নামে তাঁকে সরাসরি হুমকি দেয়। রীতিমতো রাস্তা অবরোধ করে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। সম্পাদকের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক। ঘটনার তীব্র নিন্দা করে 'গণতন্ত্র' ইস্যুতে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

এই ঘটনায় শাসক বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ মামলা গ্রহণ করেনি। এ বিষয়ে কলকাতায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এক্স হ্যান্ডলে লেখেন, 'ভোটের মুখে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যিনি রোজ এখানে গণতন্ত্র নিয়ে বড় বড় ডায়ালগ দিয়ে চলেছেন। এদিকে ওঁর নিজের রাজ্য ত্রিপুরায় প্রথম সারির পত্রিকা 'আজকের ফরিয়াদ'-এর এডিটর শানিত দেব রায়কে একদিকে প্রকাশ্যে খুনের হুমকি অপরদিকে পুলিশ দিয়ে হেনস্তা করা হচ্ছে। শানিত দেব রায়ের দোষ একটাই, উনি ত্রিপুরার বিজেপি বিধায়ক এবং ডেপুটি স্পিকার রামপ্রসাদ পালের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। এরা আবারও এখানে এসে গণতন্ত্র নিয়ে বড় বড় জ্ঞান দেবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement