shono
Advertisement
Andhra Pradesh

বাস-লরি সংঘর্ষে দাউদাউ আগুন! কর্নাটকে ভয়ংকর দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত ১২

পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি তেলঙ্গানার নির্মল থেকে নেলোরের উদ্দেশে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ মার্কাপুরম জেলায় একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। তারপরই তাতে আগুন লেগে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ২০।
Published By: Subhodeep MullickPosted: 09:01 AM Mar 26, 2026Updated: 09:09 AM Mar 26, 2026

কর্নাটকে ভয়ংকর দুর্ঘটনা। বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বহু যাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। বেশ কিছক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি তেলঙ্গানার নির্মল থেকে নেলোরের উদ্দেশে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ মার্কাপুরম জেলায় একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। তারপরই তাতে আগুন লেগে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ২০। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা সংকটজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আহতদের চিকিৎসা-সহ গোটা পরিস্থিতি পর্যালোচনাও করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement