shono
Advertisement

Breaking News

LPG Crisis

যুদ্ধের আগুনে গ্যাসের আকাল, লেবুর শরবত কিনলেও ‘গ্যাস সংকট ফি’ নিচ্ছে এই ক্যাফে!

বাংলা-সহ গোটা দেশেই রান্নার গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। গ্যাস বুকিং করতে গিয়ে রীতিমতো হয়রানির মধ্যে পড়তে হচ্ছে আমজনতাকে। দেশের নানা প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে হোটেল-রেস্তরাঁ। সংকটের মধ্যে আমজনতাও যেন অতিরিক্ত গ্যাস বুকিং এবং মজুত করে না রাখেন, তার জন্য বুকিং-এর ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দেওয়া হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 05:24 PM Mar 16, 2026Updated: 05:25 PM Mar 16, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতে। দেশজুড়ে সৃষ্টি হয়েছে গ্যাসের আকাল। এই আপৎকালীন পরিস্থিতিতে ‘গ্যাস সংকট ফি’ নিচ্ছে বেঙ্গালুরুর এক ক্যাফে। খবরটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে।

Advertisement

সম্প্রতি এক গ্রাহক ওই ক্যাফে থেকে লেবুর শরবত অর্ডার করেছিলেন। সেখানেই তাঁর থেকে ৫ শতাংশ ‘গ্যাস সংকট ফি’ আদায় করা হয়েছে। ক্যাফের বিলটি ইতিমধ্যেই তিনি তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন (যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। বিলটিতে দেখা যাচ্ছে, ওই গ্রাহক দু’টি লেবুর শরবত অর্ডার করেছিলেন। যেগুলির দাম ১৭৯ টাকা করে। বিলে জিএসটি-র পাশাপাশি ধার্য করা হয়েছে ৫ শতাংশ ‘গ্যাস সংকট ফি’।

উল্লেখ্য, বাংলা-সহ গোটা দেশেই রান্নার গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। গ্যাস বুকিং করতে গিয়ে রীতিমতো হয়রানির মধ্যে পড়তে হচ্ছে আমজনতাকে। দেশের নানা প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে হোটেল-রেস্তরাঁ। সংকটের মধ্যে আমজনতাও যেন অতিরিক্ত গ্যাস বুকিং এবং মজুত করে না রাখেন, তার জন্য বুকিং-এর ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দেওয়া হয়েছে। গ্যাসের খরচ বাঁচাতে হু হু করে বাড়ছে ইনডাকশন-সহ বৈদ্যুতিন রান্নার যন্ত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement