shono
Advertisement

Breaking News

বিনা টিকিটের যাত্রায় রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ রেলের

জানেন, কত টাকা রোজগার হল? The post বিনা টিকিটের যাত্রায় রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ রেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:41 PM Jul 14, 2018Updated: 01:11 PM Jul 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাস পর্যন্ত বিনা টিকিটের যাত্রী ও অনিয়মিত যাত্রীদের থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে ভারতীয় রেল৷ উপার্জিত এই অর্থের পরিমাণ প্রায় ৫৯.৩৬ কোটি টাকা৷ জানা গিয়েছে, এই সম্পূর্ণ রোজগারই হয়েছে বিনা টিকিটের যাত্রীদের থেকে প্রাপ্ত ফাইন এবং অনিয়মিত যাত্রীদের কাটা টিকিট মূল্য থেকে৷ গত কয়েক বছরে এই বিপুল পরিমাণ অর্থ উক্ত খাতগুলি থেকে আয় হয়নি বলেই রেলমন্ত্রক জানিয়েছে৷ রোজগার বাড়লেও বিনা টিকিটে রেল যাত্রার প্রবণতাকে হালকাভাবে নিতে নারাজ রেল আধিকারিকদের একটা অংশ৷ এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, রেলমন্ত্রকের এত কড়াকড়ি ও প্রচার সত্ত্বেও কেন বাড়ছে বিনা টিকিটে সফরের পরিমাণ৷

Advertisement

[মুম্বইয়ে আটক ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মণ্ডল   ]

রেলমন্ত্রক সূত্রে খবর, ২০১৭-তে জুন মাস পর্যন্ত খাতায়-কলমে রেলের কাছে জমা পড়েছিল ২.৫৮ লাখ বিনা টিকিটে সফর করার অভিযোগ৷ চলতি বছরে একই সময়ে সংখ্যাটা বেড়ে গিয়েছে প্রায় ২৭ শতাংশ৷ এবছর জুন মাস পর্যন্ত বিনা টিকিটে রেল যাত্রার অভিযোগ জমা পড়েছে ৩.২৬ লাখ৷ এছাড়া, অনিয়মিত যাত্রীদের থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত রেলের আয় হয়েছে ১৭.২ কোটি টাকা৷ রেলমন্ত্রকের এক শীর্ষ অধিকারিকরা জানান, বিনা টিকিটের যাত্রার অভিযোগ যেহেতু বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বেড়েছে রোজগারের পরিমাণ৷কারণ, রোজগারটা এসেছে বিনা টিকিটের যাত্রীদের শাস্তিস্বরূপ প্রাপ্ত অর্থ ও অনিয়মিত যাত্রীদের কাটা টিকিট মূল্য থেকেই৷

[লাদাখে নিখোঁজ পেম্বা শেরপা, আটবারের এভারেস্টজয়ীর খোঁজে চলছে অভিযান]

রেলের রোজগার বাড়লেও, বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ রেল আধিকারিকদেরই একটা অংশ৷ তাদের মতে, অভিযোগের সংখ্যা বাড়ার অর্থ এক, সাধারণ মানুষের মধ্যে বিনা টিকিটে রেল যাত্রার প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে এটা প্রমাণিত হওয়া৷ দুই, সাধারণ মানুষের মধ্যে টিকিট কাটার সচেতনতা তৈরিতে ব্যর্থ রেল তা প্রতিষ্ঠিত হওয়া৷ যা আগামীর জন্য অবশ্যই বিপদজ্জনক বলে মনে করছে ওই অংশ৷

The post বিনা টিকিটের যাত্রায় রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ রেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement