shono
Advertisement
Women's Reservation

লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! 'আন্তরিকতা থাকলে..', খোঁচা কংগ্রেসের

লালকেল্লায় প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণে উঠে এসেছে 'বিকশিত ভারত' থেকে জেন জি, নানা প্রসঙ্গই।
Published By: Biswadip DeyPosted: 11:08 AM Aug 15, 2026Updated: 11:20 AM Aug 15, 2026

৮০তম স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীর নজর ছিল লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের দিকে। দীর্ঘ বক্তৃতায় তিনি ধরলেন 'বিকশিত ভারত' গড়ার সংকল্পের কথা। এছাড়াও জেন জি-র পাশে থাকার বার্তাও দিলেন তিনি। তুলে ধরলেন আগামীর কর্মসূচি। আর সেই সঙ্গেই তাঁর ভাষণে উঠে এল নারী সংরক্ষণের বিষয়টিও। যা নিয়ে তাঁকে কটাক্ষ করেছে কংগ্রেস।

Advertisement

এদিন মোদিকে বলতে শোনা গিয়েছে, ‘‘মহিলা সংরক্ষণ বিল আনা হয়েছে। বিল পাশ করাতে সহযোগিতা করুন। বিকশিত ভারত তখনই হবে যখন মহিলারাও বিধানসভা, লোকসভায় আসার সুযোগ পাবেন।"

পরে কংগ্রেস সাংসদ জেবি ম্যাথার এই প্রসঙ্গে বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার যদি নারী সংরক্ষণের বিষয়ে সত্যিই আন্তরিক হতেন, তবে এতদিনে তা কার্যকর হয়ে যেত। এটি যে এখনও কার্যকর করা হয়নি, তার কারণ ওঁদের নিজস্ব কোনও উদ্দেশ্য বা এজেন্ডা রয়েছে। নারী সংরক্ষণ বিলের আড়ালে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ বা 'ডিলিমিটেশন' প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন তাঁরা। এটা মেনে নেওয়া যায় না।'' সেই সঙ্গেই তিনি দাবি করেন, কংগ্রেসই সেই দল যারা নারী সংরক্ষণের বিষয়টি সামনে এনেছিল।

প্রসঙ্গত, এদিনের ভাষণে বিরোধীদের খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রীও। মোদি বলেন, "অনেকে বলছেন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে। গ্যাস পাবেন না। পেট্রল পাম্পে তেল পাবেন না। কিছু লোকের আনন্দ হচ্ছিল দেশবাসীকে ভয় দেখিয়ে। চাষিদের ভয় দেখানো হচ্ছে ইউরিয়া পাবেন না। যাতে কারও কোনও সমস্যা না হয়, ভারত প্রস্তুত ছিল। করোনা থেকে জ্বালানি নিয়ে অপপ্রচার করেছে বিরোধীরা।" পাশাপাশি কর্ম সংস্কৃতি বদলানোর আহ্বান জানানোর সময় সরাসরি নাম না করে বিগত কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলতেও দেখা যায় তাঁকে। তিনি বলেন, ৫ দশকে যা হয়নি তা ৫ বছরে হয়েছে। উৎপাদন ক্ষেত্রের উন্নতি করতে হবে। শক্তির সপ্তধারার আহ্বান জানাচ্ছি।"

মোদি বলেন, ‘‘আমাদের কর্ম সংস্কৃতি বদল ঘটানোর সময় এসেছে। ছোট কলকবজা থেকে বড় পণ্য তৈরি করতে হবে। পণ্য়ের গুণমানে কোনও আপস নয়। ৫ দশকে যা হয়নি তা ৫ বছরে হয়েছে। উৎপাদন ক্ষেত্রের উন্নতি করতে হবে। শক্তির সপ্তধারার আহ্বান জানাচ্ছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement