shono
Advertisement

ডোকলাম খুব গুরুতর ইস্যু নয়, দলাই লামার মন্তব্যে ধোঁয়াশা

'হিন্দি চিনি ভাই ভাই' স্লোগানের কথা স্মরণ করালেন এই তিব্বতি ধর্মগুরু। The post ডোকলাম খুব গুরুতর ইস্যু নয়, দলাই লামার মন্তব্যে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Aug 09, 2017Updated: 03:11 PM Aug 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোকলামে সেনা মোতায়েন করা নিয়ে ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তিব্বতি ধর্মগুরু দলাই লামা। তিনি বলেন, ডোকলাম কোনও সিরিয়াস ইস্যু নয়। সীমান্তে যাই ঘটে থাকুক না কেন, ভারত ও চিনকে একসঙ্গে পাশাপাশিই থাকতে হবে। ‘হিন্দি চিনি ভাই ভাই’ স্লোগানটিও স্মরণ করিয়ে দেন তিনি।

Advertisement

[চণ্ডীগড় কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতার ছেলে বিকাশ, অভিযুক্তর হয়ে সওয়াল বাবুলের]

দেড় মাস পেরিয়ে গিয়েছে। ডোকলাম ইস্যুতে ভারত ও চিন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা কমার কোনও লক্ষণই নেই। প্রায় ৫০ দিন ধরে ভারত-চিন-ভুটানের সীমান্তে সংযোগস্থল ডোকালামের পাহাড়ি রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে আছে ভারতীয় সেনা ও লালফৌজ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে চিনের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করেছে ভারত। কিন্তু, সেই চেষ্টা বিফলে গিয়েছে। ডোকলাম থেকে সেনা সরাতে নয়াদিল্লির উপর লাগাতার চাপ বাড়াচ্ছে বেজিং। এই প্রেক্ষাপটে এবার ডোকলাম ইস্যুতে মুখ খুললেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। বুধবার নয়াদিল্লিতে এডির্টস গিল্ড অফ ইন্ডিয়ার এক আলোচনাসভায় যোগ দিয়ে দলাই লামা বলেন, ‘খানিকটা উত্তেজনা আছে ঠিকই। তবে তা খুব গুরুতর বলে আমি মনে করি না। ‘হিন্দি চিনি ভাই ভাই’ স্লোগানই একমাত্র রাস্তা। কারণ ভারত ও চিনকে একসঙ্গে পাশাপাশি থাকতে হবে।’ তিনি এও বলেন, কেউ পিছু হটল মানে তার পরাজয় হল, এটা পুরানো যুগের ধ্যানধারনা।

[‘ভারত মাতা কি জয়’ না বললে পাকিস্তানের সমর্থক, বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর]

তবে ডোকলাম ইস্যুতে যেমন দ্বিপাক্ষিক আলোচনার বার্তা দিয়েছেন, তেমনি নাম না করে চিনকে কটাক্ষও করেছেন দলাই লামা। তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা আছে। সেখানে স্বাধীনতা নেই, সেই জায়গা তিনি পছন্দ করেন না।

[মোবাইল চুরির অভিযোগে নগ্ন করা হল ছাত্রীকে, ভাইরাল ভিডিও]

The post ডোকলাম খুব গুরুতর ইস্যু নয়, দলাই লামার মন্তব্যে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার