shono
Advertisement
Cow Urine

বউমাকে জোর করে গোমূত্র খাওয়ানোর অভিযোগ, প্রাক্তন সাংসদের কীর্তি ফাঁস হতেই চাঞ্চল্য মহারাষ্ট্রে

মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত বিনায়ক রাউত।
Published By: Kousik SinhaPosted: 03:19 PM Jul 12, 2026Updated: 03:19 PM Jul 12, 2026

দিনের পর দিন চলছিল অত্যাচার। মুখ বন্ধ রেখে সমস্ত কিছু সহ্য করে নিচ্ছিলেন। দিনে দিনে বাড়তে থাকে অত্যাচারের মাত্রাও। এরমধ্যেই 'কালো জাদু'র নামে বউমাকে জোর করে গোমূত্র খেতে বাধ্য করলেন শ্বশুর। যিনি কিনা শিবসেনার উদ্ধব শিবিরের প্রাক্তন একজন সাংসদ। ইতিমধ্যে প্রাক্তন ওই সাংসদ বিনায়ক রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশে অভিযোগ দায়ের করেছেন পুত্রবধূ। একইসঙ্গে বিনায়কের ছেলে তথা কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাম রয়েছে দুই তান্ত্রিকেরও। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত বিনায়ক রাউত। রয়েছে যথেষ্ট প্রভাবও। শিন্ডে এবং উদ্ধবের মধ্যে চলা সংঘাতের সময় বিনায়ককে ঘিরেও চর্চা হয়।

বিনায়কের পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের দোহাই দিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে জোর করে গোমূত্র খাওয়াতে বাধ্য করতেন। এখানেই শেষ নয়, নিয়মিতভাবে তাঁর উপর 'কালো জাদু' করা হতো বলেও অভিযোগ। এমনকী এক তান্ত্রিকের কথায় মাথার চুল পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল বলেও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন গিরিজা রাউত। সবকিছুর সীমা পার করে যায় শুক্রবার! তান্ত্রিকের কথায় জোর করে গোমূত্র খেতে বাধ্য করেন বিনায়ক রাউত। প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।

এরপরেই স্থানীয় কাপুরবাউডি থানায় শিবসেনার উদ্ধব শিবিরের প্রাক্তন সাংসদ বিনায়ক রাউত, তাঁর ছেলে-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গিরিজা রাউত। 'অ্যান্টি-সুপারস্টিশান অ্যাক্ট'-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত বিনায়ক রাউত। রয়েছে যথেষ্ট প্রভাবও। শিন্ডে এবং উদ্ধবের মধ্যে চলা সংঘাতের সময় বিনায়ককে ঘিরেও চর্চা হয়। যদিও শেষমেশ উদ্ধব ঠাকরের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন। সেই বিনায়কের কীর্তিতে মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement