shono
Advertisement

Breaking News

SIR in Tamil Nadu

ভোটমুখী তামিলনাড়ুতে শেষ এসআইআর প্রক্রিয়া, দক্ষিণের রাজ্যে কত ভোটার বাদ?

সোমবার বিশেষ নিবিড় সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
Published By: Kishore GhoshPosted: 03:51 PM Feb 23, 2026Updated: 08:31 PM Feb 23, 2026

ভোটমুখী দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে শেষ হল বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া (SIR in Tamil Nadu)। সোমবার নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করতে দেখা গেল সেখানে বাদ পড়েছে ৭৪ লক্ষ ভোটার! ফলে রাজ্যটিতে বর্তমানে বৈধ ভোটারের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৬৭ লক্ষ ৭ হাজার ৩৮০।

Advertisement

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পটনায়েক জানান, রাজ্যের মোট ভোটারের মধ্য়ে ২.৭ কোটি পুরুষ, ২.৮ কোটি মহিলা। এছাড়াও ৭ হাজার ৬১৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। তামিলনাড়ুতে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলে গত ১৯ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার আগের গণনা অনুযায়ী রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪ লক্ষ। খসড়া তালিকায় তা কমে দাঁড়ায় ৫ কোটি ৪ লক্ষ। ঝাড়াই বাছাইয়ের পর ২৩ ফেব্রুয়ারি সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন। বর্তমানে রাজ্যে বৈধ ভোটার সংখ্যা ৫.৬ কোটি ভোটার।

এসআইআরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে বাদ পড়েছে ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটার। নতুন পরিসংখ্যান দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। তিন মাস ধরে এসআইআর চলে গুজরাটে। এর পর গত মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। যদিও সেই তালিকায় বেশ কিছু সংযোজন-বিয়োজন করে নতুন সংখ্যাতত্ত্ব জানাল কমিশন। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা চলছে। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে! 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement