shono
Advertisement

‘ভাল ব্রাহ্মণ’ মেয়েকে বিয়ে করতে পারেন রাহুল, সোনিয়াকে প্রস্তাব টিডিপি নেতার  

রেড্ডির মন্তব্যে সমালোচনার ঝড়৷ The post ‘ভাল ব্রাহ্মণ’ মেয়েকে বিয়ে করতে পারেন রাহুল, সোনিয়াকে প্রস্তাব টিডিপি নেতার   appeared first on Sangbad Pratidin.
Posted: 07:26 PM Jul 06, 2018Updated: 07:56 PM Jul 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কবে বিয়ে করছেন? কেই বা হতে চলেছেন গান্ধী পরিবারের পরবর্তী পুত্রবধূ? তা নিয়ে জল্পনার জল কম গড়ায়নি৷ রাজনীতির ময়দানে মোস্ট এলিজেবল ব্যাচেলরকে নিয়ে নানা গুঞ্জনও শোনা গিয়েছে৷ সেই প্রসঙ্গকেই আবারও উসকে দিলেন তেলেগু দেশম পার্টির সাংসদ জেসি দিবাকর রেড্ডি৷

Advertisement

চলতি বছর মে মাসে রায়বরেলির নেত্রী অদিতি সিংয়ের সঙ্গে নাম জড়ায় রাহুল গান্ধীর৷ অদিতির সঙ্গে কংগ্রেস সভাপতির ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ অবশেষে রাহুল নিজের জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছেন মন্তব্য করেন অনেকেই৷ এমনকি অদিতির পরিবারের সঙ্গে সোনিয়া গান্ধী কথা বলবেন বলেও রটে যায়৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে পড়েন স্বয়ং অদিতি৷ গোটা বিষয়টি গুঞ্জন ছাড়া যে কিছুই নয় তা পরিষ্কার করে দেন তিনি৷ রাহুল গান্ধীকে নিজের ভাই বলেও উল্লেখ করেন অদিতি৷

[রাহুল গান্ধী ‘দাদার মতো’, বিয়ের জল্পনা ওড়ালেন অদিতি]

এরই মাঝে টিডিপি সাংসদ জেসি দিবাকর রেড্ডির দাবিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠল রাহুলের বিয়ের গুঞ্জন৷ তিনি দাবি করেন, সোনিয়া গান্ধীর সঙ্গেও তাঁর কথা হয়েছে৷ ‘ব্রাহ্মণ পরিবারের ভাল’ কোনও মেয়েকেই তাঁর বিয়ে করা উচিত বলেই পরামর্শ দেন রেড্ডি৷ উত্তরপ্রদেশের ভোটবাক্সের বেশিরভাগ অংশই ব্রাহ্মণ সম্প্রদায়ের দখলে৷ উত্তরপ্রদেশে কংগ্রেসের উত্থানের জন্য এমন পরামর্শ বলেও সাফাই দেন ওই বিধায়ক৷ উত্তরপ্রদেশ কার দখলে থাকবে, তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত৷ এখনও পর্যন্ত গেরুয়া শিবির শক্তিশালী৷ তবে কংগ্রেসেরও টার্গেট উত্তরপ্রদেশ৷ তার আগে টিডিপি সাংসদের এমন দাওয়াইতে গান্ধী-পুত্র কান না দেওয়ায় বেজায় বিরক্ত রেড্ডি৷

[রাহুল গান্ধী ‘মানসিক ভারসাম্যহীন’, ফের কুকথা বিজেপি সাংসদের]

টিডিপি সাংসদের এমন প্রস্তাব সামনে হতেই বইছে সমালোচনার ঝড়৷ রাজনীতির প্রয়োজনে বৈবাহিক সম্পর্ক তৈরি করা মোটেই কাজের কথা নয় বলে তোপ দাগেন কেউ কেউ৷ আবার কারও কারও মত, রেড্ডি এভাবে পরিকল্পনামাফিক বর্ণ বিভাজন করার চেষ্টা করছে৷ তবে নিজের দাবিতে অনড় রেড্ডি৷ হাজারও সমালোচনার পরেও নিজের অবস্থানে অনড় সে৷

The post ‘ভাল ব্রাহ্মণ’ মেয়েকে বিয়ে করতে পারেন রাহুল, সোনিয়াকে প্রস্তাব টিডিপি নেতার   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement