shono
Advertisement
Madhya Pradesh

হাতে বন্দুক নিয়ে রিল, তীব্র গতিতে ছুটছে বাইক, মর্মান্তিক পরিণতি তিন ভাইয়ের

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হাইওয়েতে তিন যুবক বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছেন। তাঁদের মধ্যে একজনের হাতে রয়েছে একটি বন্দুক। অন্য একটি বাইকে রয়েছে তাঁদের আরও দুই বন্ধু। তাঁরাই ওই তিন যুবকের রিল বানাচ্ছেন। ব্যস্ত হাইওয়েতে দুই বাইক একে অপরকে ওভারটেক করছে। এক সময়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঁট বোঝাই ট্রালিতে সজোরে ধাক্কা মারে।
Published By: Subhodeep MullickPosted: 05:56 PM Apr 21, 2026Updated: 05:56 PM Apr 21, 2026

রিলের নেশা সর্বনাশা! বন্দুক হাতে তীব্র গতিতে বাইক চালিয়ে রিল বানাতে গিয়ে মৃত্যু হল তিন ভাইয়ের। গত মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মউগঞ্জ জেলায়। দুর্ঘটনার মুহূর্তের শিউরে ওঠা একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।   

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হাইওয়েতে তিন যুবক বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছেন। তাঁদের মধ্যে একজনের হাতে রয়েছে একটি বন্দুক। অন্য একটি বাইকে রয়েছে তাঁদের আরও দুই বন্ধু। তাঁরাই ওই তিন যুবকের রিল বানাচ্ছেন। ব্যস্ত হাইওয়েতে দুই বাইক একে অপরকে ওভারটেক করছে। এক সময়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঁট বোঝাই ট্রালিতে সজোরে ধাক্কা মারে। অপর বাইকটি অর্থাৎ যেখানে ছিলেন দুই যুবক, সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।

দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই প্রথম বাইকের তিন আরোহীর মৃত্যু হয়। জানা গিয়েছে, সম্পর্কে তাঁরা তিন ভাই ছিলেন। তাঁদের নাম উপলক্ষ কোল, অমরীশ কোল এবং হেমরাজ কোল। গুরুতর আহত অবস্থায় বাকি দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement