shono
Advertisement
Lucknow

দাড়ি রাখলেই ২০০ টাকা জরিমানা! যোগীরাজ্যে হাসপাতালের নির্দেশিকা ঘিরে বিতর্ক

বহু কর্মীর দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের এহেন আচরণ বৈষম্যমূলক! অবিলম্বে নির্দেশ প্রত্যাহার করতে হবে।
Published By: Biswadip DeyPosted: 04:20 PM Apr 21, 2026Updated: 04:30 PM Apr 21, 2026

দাড়ি রাখলে দিতে হবে ২০০ টাকা জরিমানা। আবার মহিলা কর্মীরা যদি চুল না বাঁধেন তাহলেও দিতে হবে জরিমানা। এমনই নির্দেশ লখনউয়ের ড. রামমনোহর লোহিয়া ইনস্টিটিউটে। কেবল এটুকুই নয়, জরিমানা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই সমস্ত নির্দেশ কেবলই 'আউটসোর্স' কর্মীদের জন্যই। যার প্রতিবাদ করেছেন ওই কর্মীরা।

Advertisement

জানা গিয়েছে, ওই হাসপাতালে প্রায় ৪ হাজার কর্মী রয়েছেন, যাঁরা হাসপাতালের কর্মী নন। তাঁদের জন্যই জারি করা হয়েছে নির্দেশগুচ্ছ। দাড়ি রাখলে কিংবা মহিলা কর্মীদের ক্ষেত্রে চুল না বাঁধার কারণে ২০০ টাকা জরিমানার পাশাপাশি পরিচয়পত্র না পরা থাকলে ১০০ টাকা, কাজের সময় ঘুমোলে, ধূমপান কিংবা মদ্যপান করলে ৫০০ টাকা জরিমানার কথাও বলা হয়েছে। শেষোক্ত ক্ষেত্রে কেবল জরিমানাই নয়, চাকরি থেকেই বরখাস্ত করা হতে পারে এবং এফআইআরও দায়ের করা হতে পারে। কাউকে না বলে অফিস থেকে চলে গেলে এবং তারপর অনুপস্থিত থাকলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি আগে থেকে না জানিয়ে অনুপস্থিত থাকলে দিতে হবে ২ হাজার টাকা জরিমানা। এছাড়াও কম্পিউটার অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন কাজের সময় ফোন সঙ্গে না রাখেন। অন্যথায় তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

ওই হাসপাতালে প্রায় ৪ হাজার কর্মী রয়েছেন, যাঁরা হাসপাতালের কর্মী নন। তাঁদের জন্যই জারি করা হয়েছে নির্দেশগুচ্ছ। দাড়ি রাখলে কিংবা মহিলা কর্মীদের ক্ষেত্রে চুল না বাঁধার কারণে ২০০ টাকা জরিমানার পাশাপাশি পরিচয়পত্র না পরা থাকলে ১০০ টাকা, কাজের সময় ঘুমোলে, ধূমপান কিংবা মদ্যপান করলে ৫০০ টাকা জরিমানার কথাও বলা হয়েছে।

এমন নির্দেশের তীব্র বিরোধিতা করেছেন অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, কেবলমাত্র তাঁদেরই কাঠগড়ায় তোলা হচ্ছে। অথচ স্থায়ী কর্মীদের ক্ষেত্রে কোনও রকম জরিমানা ধার্য করা হচ্ছে না। অথচ আশপাশে অবস্থিত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি ও সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এরকম কোনও নির্দেশ নেই। কর্মীদের দাবি, এই নির্দেশ প্রত্যাহার করতে হবে অবিলম্বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement