shono
Advertisement
Haryana

প্রেমদিবসে লং ড্রাইভে অন্তঃসত্ত্বা স্ত্রীকে 'খুন', গাড়িতেই নলি কাটেন স্বামী! ডাকাতি বলে চালানোর চেষ্টা

গত বছর সেপ্টেম্বর মাসে সিএ অংশুল ধাওয়ানের সঙ্গে বিয়ে হয় বেসরকারি ব্যাঙ্কের কর্মী মেহকের।
Published By: Kishore GhoshPosted: 04:29 PM Feb 18, 2026Updated: 04:54 PM Feb 18, 2026

বিয়ের চার মাসের মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করলেন হরিয়ানার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যুবক। প্রেমদিবসে (ভ্যালেন্টাইন ডে) অংশুল ধাওয়ান লং ড্রাইভে নিয়ে যান ২৭ বছরের মেহককে। এর পর রাস্তায় গাড়ির মধ্যেই স্ত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাটিকে ডাকাতির বলে চালানোর চেষ্টা করেন তিনি। পুলিশ তদন্ত নামতেই সব কিছু স্পষ্ট হয়ে যায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি হরিয়ানার ঝঝ্‌জরের। গত বছরের সেপ্টেম্বর মাসে অংশুল ধাওয়ানের সঙ্গে বিয়ে হয় বেসরকারি ব্যাঙ্কের কর্মী মেহকের। প্রেম দিবসে চার মাসের অন্তঃসত্ত্বা মেহককে নিজেদের গাড়িতে লং ড্রাইভে নিয়ে যান অংশুল। গুরুগ্রামে গিয়ে তাঁরা প্রেম দিবস উদযাপন করেন। অভিযোগ, এর পর বাড়লি গ্রামের কাছে নির্জন জায়গায় গাড়ির মধ্যে কাঁচ দিয়ে মেহকের গলার নলি কেটে খুন করেন অংশুল। নিজেই রাস্তার পাশের খালের ধারে দেহ ফেলে দেন।

হত্যাকাণ্ড চাপা দিতে ১১২ নম্বরে ফোন করে নিজেই পুলিশ ডাকেন। জানান, ডাকাত দল হামলা চালায়। লুটপাটে বাধা দিতেই মেহককে খুন করা হয়েছে।

হত্যাকাণ্ড চাপা দিতে ১১২ নম্বরে ফোন করে নিজেই পুলিশ ডাকেন। জানান, ডাকাত দল হামলা চালায়। লুটপাটে বাধা দিতেই মেহককে খুন করা হয়েছে। এর পর খালের ধারে তারাই দেহ ফেলে দেয়। শুরুতে অংশুল বয়ান মোতাবেক তদন্ত শুরু হলেও সন্দেহ পুলিশের। অংশুলকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক সময় চাপের মুখে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন যুবক। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement