shono
Advertisement
Haryana Accident

গাড়ির ধাক্কায় শূন্যে ২৫ মিটার উড়লেন বিয়ের ফোটোগ্রাফার! মর্মান্তিক মৃত্যুর ভিডিও ভাইরাল

একটি সুইফট ডিজায়ার গাড়ি বেপরোয়া ভাবে ছুটে এসে ধাক্কা মারে ফোটোগ্রাফারকে। তিনি শেষ মহূর্তে বুঝতে পারলেও সরতে পারেননি।
Published By: Kishore GhoshPosted: 12:49 PM Apr 23, 2026Updated: 02:02 PM Apr 23, 2026

হরিয়ানায় বেপরোয়া গাড়ির ধাক্কায় (Haryana Accident) মৃত্যু হল বিয়ের অনুষ্ঠানের এক ফোটোগ্রাফারের। রাস্তায় দাঁড়িয়ে বিয়ের পরদিন মেয়ে-জামাইয়ের 'বিদাই' অনুষ্ঠানের ভিডিও তুলছিলেন তিনি। রাস্তার ধারে বাড়িটির সামনে জরো হয়েছিলেন পরিবারের লোকেরা। ভিডিও তুলতে তুলতে বেখেয়ালে রাস্তার প্রায় মাঝখানে পৌঁছে গিয়েছিলেন ফোটোগ্রাফার। আচমকা বিদ্যুৎ গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারে ফোটোগ্রাফার যুবককে। শূন্যে প্রায় ২৫ মিটার উড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়ংকর মুহূর্তের ভিডিও।

Advertisement

ঘটনাটি হরিয়ানার একটি বিয়েবাড়ির। রাজ্যের কোন জেলায় দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে অনুষ্ঠান বাড়ির সামনে মেয়ে-জামাইয়ের বিদাই-তে ছোটখাটো ভিড়। যেখানে বর-বধূ ছাড়াও পরিবারের নারী-পুরুষ, ছোট-বড় সকলেই ছিলেন। বাড়ির সামনে আত্মীয়-প্রতিবেশীরা জমায়েত করায় রাস্তায় দাঁড়িয়ে ভিডিও তুলছিলেন এক ফোটোগ্রাফার। একটা সময় তিনি রাস্তার মাঝে চলে গিয়েছিলেন। তখনই ঘটে যা মর্মান্তিক ঘটনা।

একটি সুইফট ডিজায়ার গাড়ি বেপরোয়া ভাবে ছুটে এসে ধাক্কা মারে ফোটোগ্রাফারকে। তিনি শেষ মহূর্তে বুঝতে পারলেও সরতে পারেননি। গাড়ির ধাক্কায় প্রায় ২৫ মিটার শূন্যে উড়ে যান যুবক। মুখ থুবড়ে রাস্তার উপর পড়েন। ধাক্কা লাগে রাস্থার ধারে দাঁড়ানো আরও কয়েক জনের। যদিও তাঁরা কেউ গুরুতর আহত হননি বলেই জানা গিয়েছে। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় ফোটোগ্রাফার যুবকের। এক নেটিজেন সোশাল মিডিয়া পোস্টে ভিডিওটি ট্যাগ করেছেন হরিয়ানার পুলিশকে। এখনও পর্যন্ত অভিযুক্ত চালকের গ্রেপ্তারির খবর নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement