shono
Advertisement

মুসা ‘ভারতীয় এজেন্ট’, হত্যার হুমকি হিজবুলের

উপত্যকায় হিজবুল-আল কায়দা সংঘাত প্রকাশ্যে। The post মুসা ‘ভারতীয় এজেন্ট’, হত্যার হুমকি হিজবুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:05 PM Sep 18, 2017Updated: 11:21 AM Sep 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল দুই সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিন এবং আল কায়দার গোষ্ঠীদ্বন্দ্ব। কাশ্মীরে আল কায়দা প্রধান জাকির মুসাকে নিয়েই ঝামেলার সূত্রপাত। জাকির মুসা আসলে ভারতের এজেন্ট, ‘কাশ্মীরি’দের হত্যা করতে সে ভারতীয় সেনাকে সাহায্য করছে। এমনটাই অভিযোগ হিজবুলের। এমনকী মুসাকে মেরে ফেলার জন্য সোপিয়ান জেলার রাস্তায় রাস্তায় হুমকি পোস্টারও পড়েছে।

Advertisement

[জঙ্গিদের হাওয়ালা মারফত টাকা জোগাচ্ছে রোহিঙ্গারা, উদ্বিগ্ন কেন্দ্র]

জাকির মুসা ওরফে জাকির রশিদ ভাট প্রথম দিকে হিজবুলেরই সদস্য ছিল। কিন্তু চলতি বছর মে মাসে হুরিয়ত নেতাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে। কাশ্মীরকে ‘রাজনৈতিক সমস্যা’ বলে অভিহিত করায় বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে রাস্তায় ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিল সে। এরপরই হিজবুলের সঙ্গে দূরত্ব শুরু হয় মুসার। জুলাই মাসে জঙ্গিগোষ্ঠী আল কায়দা ঘোষণা করে, জাকির মুসাই কাশ্মীরে আল কায়দার হয়ে ‘গাজা-এ-হিন্দ’ গঠন করবে। সমস্ত সন্ত্রাসী হামলা এবং নাশকতামূলক কার্যকলাপগুলের নেতৃত্ব দেবে সে। আল কায়দা সমর্থিত চ্যানেল গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্টে সেকথা ঘোষণাও করা হয়। বলা হয়, বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে ‘জিহাদ’-এর পতাকা বহন করবে জাকির মুসা।

[রোজ ২০ জনের সঙ্গিনী, বোনকে উদ্ধার করল দিদি]

আর এবার সেই মুসাকে নিয়েই দুই জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘাত চরম আকার নিল। সোপিয়ানের বিভিন্ন রাস্তায় পড়া উর্দু পোস্টার অনুযায়ী, ২৩ বছর বয়সী মুসা ভারতীয় সেনার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছে। তার বিনিময়ে নিরীহ কাশ্মীরিদের হত্যার জন্য সেনাকে সাহায্য করছে। ভারত সরকারের সঙ্গেও হাত মিলিয়েছে এই বিশ্বাসঘাতক। এমনকী হুরিয়তকেও মিথ্যে বলে দাবি করেছে সে। আর তাই তাকে খুঁজে মেরে ফেলা হোক।

[পুজোর ঠিক আগেই ভেঙে পড়ল বিশ্বের ‘সবথেকে উঁচু’ দুর্গা]

The post মুসা ‘ভারতীয় এজেন্ট’, হত্যার হুমকি হিজবুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার