shono
Advertisement
Hyderabad

স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক

ছাত্রের অভিভাবকের অভিযোগ, ধর্মীয় বিষয় পাঠ্যক্রমের বাইরে থাকা সত্ত্বেও সম্প্রতি ওই শিক্ষক গোটা ক্লাসকে হোমওয়ার্কে কলমা মুখস্থ করার নির্দেশ দেন। শুধু তাই নয়, পরদিন সেটি ক্লাসে পাঠ করারও নির্দেশ দেন।
Published By: Subhodeep MullickPosted: 11:58 AM Jul 16, 2026Updated: 03:45 PM Jul 16, 2026

হোমওয়ার্কের নামে এক দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ শিক্ষকের! সম্প্রতি এমন অভিযোগকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদের একটি বেসরকারি স্কুলে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

ছাত্রের অভিভাবকের অভিযোগ, ধর্মীয় বিষয় পাঠ্যক্রমের বাইরে থাকা সত্ত্বেও সম্প্রতি ওই শিক্ষক গোটা ক্লাসকে হোমওয়ার্কে কলমা মুখস্থ করার নির্দেশ দেন। শুধু তাই নয়, পরদিন সেটি ক্লাসে পাঠ করারও নির্দেশ দেন। হিন্দু ছাত্রদেরও এই ‘হোমওয়ার্ক’ করতে হবে বলে জানান শিক্ষক। বিষয়টি জানার পরই বহু অভিভাবক স্কুলে গিয়ে প্রতিবাদ করেন। বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। অভিভাবকদের দাবি, পরিবারের সম্মতি ছাড়া হিন্দু শিক্ষার্থীদের ভিন্ন ধর্মের প্রার্থনা মুখস্থ করার নির্দেশ অনুচিত। এহেন আচরণ ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত। ঘটনার তদন্তেরও দাবি জানান তাঁরা।

সায়েদাবাদ পুলিশ নিশ্চিত করেছে, এই সংক্রান্ত একটি অভিযোগ ইতিমধ্যেই তারা পেয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্তও। বিতর্কের মুখে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কতৃপক্ষ। অভিভাবকরা বলেন, “স্কুলগুলির উচিত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। পরিবারের সম্মতি ছাড়া ছাত্রছাত্রীদের কোনও ধর্মীয় গ্রন্থ পাঠ করতে বাধ্য করা উচিত নয়।।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement