shono
Advertisement

Breaking News

S-400

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সতর্ক ভারত, রাশিয়া থেকে আসছে আরও ৫ সুদর্শন চক্র

রাশিয়ার অত্যাধুনিক এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের আরও ৫টি স্কোয়াড্রন কেনার পথে এগোচ্ছে দেশ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে, বায়ুসেনার এই প্রস্তাব শীঘ্রই ছাড়পত্রের জন্য পাঠানো হবে।
Published By: Amit Kumar DasPosted: 10:50 AM Mar 04, 2026Updated: 01:20 PM Mar 04, 2026

পশ্চিম এশিয়ায় চলতে থাকা ভয়ংকর যুদ্ধে সতর্ক ভারত। গুরুতর এই পরিস্থিতিতে ভারতের আকাশকে নিশ্ছিদ্র করতে তৎপর হল কেন্দ্র। জানা যাচ্ছে, অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে তছনছ করা ‘যুদ্ধের বর্ম’ S-400 বা সুদর্শনের সংখ্যা আরও বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়ার অত্যাধুনিক এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের আরও ৫টি স্কোয়াড্রন কেনার পথে এগোচ্ছে দেশ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে, বায়ুসেনার এই প্রস্তাব শীঘ্রই ছাড়পত্রের জন্য পাঠানো হবে।

Advertisement

ভারত-পাক যুদ্ধে এস-৪০০ মিসাইলের দাপট ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। পাক মিসাইল তো বটেই ৩০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জে ৫ থেকে ৬টি পাক যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করে এই মিসাইল। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতাও ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই প্রেক্ষাপটে ভারত পূর্ব ও পশ্চিম সীমান্তেও অতিরিক্ত এস-৪০০ মোতায়েনের পরিকল্পনা করছে কেন্দ্র। কোনও ঝুঁকি না নিয়ে দেশের আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলতে আরও এস ৪০০ কিনতে সক্রিয় হয়ে উঠল দেশ।

রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে।

উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি S-400 কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হলেও ভারতের হাতে এসে পৌঁছেছে ৩টি সুদর্শন। চুক্তির শেষ দুটি মিসাইল সিস্টেম ২০২৬-২০২৭ সাল নাগাদ সরবরাহ করা হবে। এরই মাঝে আরও বেশি করে S-400 কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত।

প্রসঙ্গত, রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি S-400 বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল এই সুদর্শন। এবার বিশ্বজুড়ে যুদ্ধের দামামার মাঝে আরও বেশি করে সেই মিসাইল কিনতে চলেছে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement