shono
Advertisement

Breaking News

Iran-Israel War

লেবানন থেকে ১৭৭, কাতার থেকে ৫০০, যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরলেন ভারতীয়রা

যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের ঘরে ফেরাতে তৎপর কেন্দ্র।
Published By: Tiyasha SarkarPosted: 11:21 AM Mar 12, 2026Updated: 11:21 AM Mar 12, 2026

যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের ঘরে ফেরাতে তৎপর কেন্দ্র। জানা যাচ্ছে, লেবানন থেকে দেশে ফিরছেন ১৭৭ জন ভারতীয়। কাতার থেকে ইতিমধ্যেই বিমানে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ৫০০ জন এদেশের নাগরিক। 

Advertisement

লেবানেন রাজধানী বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাস সূ্ত্রে খবর, প্রথম ব্যাচে আটকে পড়া ১৭৭ জন বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। লেবাননে থাকা ভারতের রাষ্ট্রদূত নূর রহমান শেখ বেইরুট-রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানিয়েছেন। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে এবিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, "১৭৭ জন ভারতীয় নাগরিকের প্রথম দলকে একটি চার্টার ফ্লাইটে দিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে, বেইরুট আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদূত নূর রহমান শেখ তাদের বিদায় জানান। বেইরুটের ভারতীয় দূতাবাস লেবাননে আটকে পড়া দেশের নাগরিকদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

 

অন্যদিকে কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, সেখানে আটকে থাকা ৫০০ জনেরও বেশি ভারতীয় ১১ মার্চ অর্থাৎ বুধবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ভারতে রওনা হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নয়াদিল্লি এবং মুম্বই-সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। জানা যাচ্ছে, কাতার এয়ারওয়েজ ১২ মার্চ ভারতে পাঠাবে আরও দুটি ফ্লাইট। একটি যাবে নয়াদিল্লি, অন্যটি মুম্বইয়ে। দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাগরিকদের জরুরি পরিস্থিতিতে সহায়তা করার জন্য চালু করা হয়েছে তিনটি হেল্পলাইন নম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement