shono
Advertisement

দক্ষিণী অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নেটিজেনদের হেনস্তার শিকার সাংবাদিক

চারজনের বিরুদ্ধে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
Posted: 09:27 PM Aug 09, 2017Updated: 03:57 PM Aug 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের নতুন ছবি ‘জব হ্যারি মেট সেজল’ দেখার পর নেহাতই হালকা চালে টুইটারে একটি মন্তব্য করেছিলেন তিনি। আর সেই মন্তব্যের জন্যই সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্তা শিকার হলেন বেঙ্গালুরুর সাংবাদিক ধন্য রাজেন্দ্রণ। টুইটারে এই মহিলা সাংবাদিককে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

[মহিলা যাত্রীকে দেখেই হস্তমৈথুন, গ্রেপ্তার ওলা চালক]

গত শুক্রবারই শাহরুখ-অনুষ্কা অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ ছবিটি দেখেন ধন্য। এরপরই টুইট করে তিনি বলেন, ছবিটি দক্ষিণী অভিনেতা বিজয় অভিনীত ছবি ‘সুরা’-র থেকে খারাপ। কারণ ‘সুরা’ অন্তত বিরতি পর্যন্ত হলে বসে দেখতে পেরেছিলেন তিনি। টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্রিয় অভিনেতার ছবি নিয়ে নেতিবাচক মন্তব্যে বেজায় চটে যান অভিনেতার বিজয়ের ভক্তরা। সাংবাদিক ধন্য রাজেন্দ্রণকে উদ্দেশ্যে করে একের পর এক অশালীন টুইট করতে শুরু করেন তাঁরা। ওই মহিলা সাংবাদিককে হুমকি দেওয়া হয়। এমনকী, টুইটারে রীতিমতো অপমানজনক ভাষায় হ্যাশট্যাক দিয়ে ধনিয়া রাজেন্দ্রনকে লাগাতার আক্রমণ করতে থাকেন নেটিজেনরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে একসময় রাজেন্দ্রণ টুইট করেন,‘ এটা পরিকল্পিত। ঠিক সন্ধে ৬ টায় এই অশালীন টুইটগুলি করা হচ্ছে।’ জানা গিয়েছে, গত তিন দিনে টুইটারে ধন্য রাজেন্দ্রণের মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইট করেছেন প্রায় ৬৩ হাজার মানুষ। ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বেঙ্গালুরুর এই মহিলা সাংবাদিক। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বেঙ্গালুরুর এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চিরাচরিত পদ্ধতিতেই অভিযুক্তদের সন্ধান করা হচ্ছে। বেশ কয়েকজন অভিযুক্ত ইতিমধ্যেই নিজেদের টুইটার অ্যাকাউন্টটি মুছেও ফেলেছেন।

[বন্দি বাবাকে দেখতে এসে মুখে স্ট্যাম্প নিয়ে ফিরল দুই খুদে]

এদিকে, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের এই কীর্তি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দক্ষিণী সিনেমার নায়ক বিজয়। তবে অভিনেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, টুইটারে অভিনেতার  বিরুদ্ধে পরিকল্পনামাফিক এই প্রচার চালানো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[প্রেমে বাধা, ১০ বছরের প্রেমিকাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার