shono
Advertisement

Breaking News

Karnataka

পথেই স্ত্রীকে গলা কেটে খুন ব্যক্তির! ভিড় জনতা বাধা না দিয়ে মোবাইলে তুলল দৃশ্য

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হাড়হিম সেই ভিডিও।
Published By: Biswadip DeyPosted: 09:34 PM Mar 26, 2026Updated: 09:42 PM Mar 26, 2026

যত সময় যাচ্ছে ততই কি মানুষ হয়ে উঠছে যন্ত্রসম আবেগহীন পুতুলমাত্র? এই প্রশ্ন সাম্প্রতিক সময়ে বেশি করে উঠতে শুরু করেছে। কর্নাটকের রাস্তায় এক ব্যক্তিকে দেখা গেল স্ত্রীর গলা কেটে তাঁকে খুন করতে। প্রকাশ্য দিনের আলোয় চারপাশে জনতার ভিড়ের মধ্যেই এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও-ও। যেথানে অনেককেই দেখা যাচ্ছে ফোনে দৃশ্যটি তুলে রাখতে। কিন্তু কেউই এগিয়ে গিয়ে বাধা দিচ্ছেন না আততায়ীকে! এমন ভিডিও ঘিরে প্রশ্ন উঠছে, সত্যিই কি মানবিকতা ক্রমশই লুপ্তপ্রায় এক শব্দে পরিণত হতে চলেছে? ভিডিওটির সত্যতা অবশ্য যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিহত মহিলার বয়স ২৮ বছর। তিনি বিয়ের আগে থাকতেন মহারাষ্ট্রে। রাস্তার উপরেই তাঁকে শুইয়ে গলা কাটার চেষ্টা করছিল তাঁর স্বামী অক্ষয়। ভিডিওতেও এই দৃশ্য দেখা গিয়েছে। মহিলা বাঁচার জন্য ছটফট করছিলেন। কিন্তু তাঁর স্বামী তাঁর চুলের মুঠি ধরে গলা কাটার চেষ্টা করছিল হাতের ধারালো অস্ত্র দিয়ে। জানা গিয়েছে, পরে অভিযুক্ত নাকি গাড়ি চালিয়ে পিষে দেয় সানভি নামের ওই মহিলাকে। তারপর পালিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও ধরনের পারিবারিক বিবাদের কারণেই এই হত্যাকাণ্ড। অভিযুক্ত এখনও পলাতক। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে নেট ভুবনে। বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন, কেন আশপাশের লোকেরা মোবাইলে ছবি না তুলে মহিলাকে বাঁচানোর চেষ্টা করলেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement