shono
Advertisement
Om Birla

লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি কবে? বিরোধীদের সতর্ক করে জানালেন রিজিজু

শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে ওমের বিরুদ্ধে অনাস্থার আনার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবিরের একাংশ।
Published By: Kishore GhoshPosted: 02:45 PM Feb 15, 2026Updated: 02:48 PM Feb 15, 2026

শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের একাংশ। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনিয়ে দিলেন, আগামী আগামী ৯ মার্চ লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে হবে এই বিষয়ে ভোটাভুটি। নিয়ম মেনে ভোটাভুটির আগে সংসদের নিম্নকক্ষে বিষয়টি নিয়ে আলোচনাও হবে।

Advertisement

সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে রিজিজু জানিয়েছেন, "৯ মার্চ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আমরা লোকসভায় আলোচনা করব। নিয়ম হল বিরতির পর সভা শুরু হলে প্রথম দিনেই এই আলোচনা করতে হয়। আলোচনার পর পক্ষে-বিপক্ষে ভোটদান হবে।" পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় একাধিক কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে বিরোধীদের সতর্ক করে রিজিজু বলেছেন, সংসদে লাগাতার বিক্ষোভ চলতে থাকলে তা বিরোধীদের জন্যেও ক্ষতিকরই হবে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই লোকসভা অধিবেশনে শাসক-বিরোধী দ্বন্দ্ব তুঙ্গে। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর শারীরিক হামলার আ্রশঙ্কায় অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলি। এছাড়াও লোকসভার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন পর্বে রাহুল-সহ বিরোধী দলের একাধিক সাংসদকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। পাশাপাশি আট জন সাংসদকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। এই সব কারণেই শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে ওমের বিরুদ্ধে অনাস্থার আনার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবিরের একাংশ। প্রধান বিরোধী দল কংগ্রেস ছাড়াও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ), আরজেডি এবং বামপন্থী দলগুলির ১১৮ জন সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement