shono
Advertisement
Narendra Modi

মোদিকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করে ভিডিও পোস্ট! উত্তরপ্রদেশে গ্রেপ্তার যুবক

ধৃত জিতেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন। যেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ কিছু 'আপত্তিজনক' মন্তব্য জিতেন্দ্র করেন বলে অভিযোগ ওঠে।
Published By: Kousik SinhaPosted: 04:18 PM Feb 15, 2026Updated: 04:20 PM Feb 15, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট। আর এই 'অপরাধে' উত্তরপ্রদেশে গ্রেপ্তার করা হল ২২ বছরের এক যুবককে। ধৃত ওই যুবকের নাম জিতেন্দ্র কুমার কাশ্যপ। শনিবার রাতে উত্তরপ্রদেশের চারথাবল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। চারথাবল থানার স্টেশন হাউস অফিসার সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন, জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু হয়। এরপরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধৃত জিতেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি বিতর্কিত ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন। যেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ কিছু 'আপত্তিজনক' মন্তব্য জিতেন্দ্র করেন বলে অভিযোগ ওঠে। এমনকী ওই ভিডিওতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও বিতর্কিত  মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। সেই ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক। রীতিমতো সমাজমাধ্যমে তা ভাইরাল হয়ে পড়ে। এরপরেই এই বিষয়ে তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ।

চারথাবল থানার স্টেশন হাউস অফিসার সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন, জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু হয়। এরপরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, জিতেন্দ্র কুমার কাশ্যপের বাড়ি চারথাবল থানা এলাকায়। ফলে সেখানেই জিতেন্দ্র কুমার কাশ্যপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু হয়। এরপরেই শনিবার রাতে জিতেন্দ্রকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, এহেন ভিডিও তৈরির পিছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তকেও দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি, কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। কেউ কিছু বললেই তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement