shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

টোল প্লাজায় ধাক্কা এলপিজি ট্যাঙ্কারের, ভয়ংকর বিস্ফোরণে পুড়ে ছাই ৫! প্রকাশ্যে হাড়হিম ভিডিও

ভয়াবহ বিস্ফোরণে টোল প্লাজার কাছে থাকা ১৬টি মোটরসাইকেল এবং দু'টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
Published By: Kishore GhoshPosted: 01:50 PM Jul 03, 2026Updated: 03:11 PM Jul 03, 2026

উত্তরপ্রদেশের কৌশাম্বীতে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের টোলপ্লাজায় ধাক্কা মারল একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের গ্রাসে চলে যায় ট্যাঙ্কার, টোল প্লাজা এবং আশপাশের অঞ্চল। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। বেশ কয়েক জন আহত। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার হাড়হিম ভিডিও। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ২৬ জুন ভোর সাড়ে ৬টা নাগাদ। ২৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, টোল প্লাজায় ঢুকছে তেলের ট্যাঙ্কারটি। কাছাকাছি পৌঁছেই নিয়ন্ত্রণ হারান চালাক। এরপর তীব্র সংঘর্ষের পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। ট্যাঙ্কারের গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ায় আগুন অনেক দূর অবধি ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, কানপুর থেকে প্রতাপগড় যাচ্ছিল এলপিজির ওই গাড়িটি। স্থানীয়রা জানিয়েছেন, আগুন এতটাই বেশি ছিল যে দুই কিলোমিটার দূর থেকেও তা দেখা গিয়েছে।

খবর পাওয়া মাত্র পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একাধিক ইঞ্জিন। ট্যাঙ্কার চালক ৪০ বছরের ধর্মেন্দ্র দুবে এবং টোল প্লাজার কর্মী অলোক সিংয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়ে। কার্যত পুড়ে ছাই হয়ে যান তাঁরা। এছাড়াও ভয়াবহ আগুনে টোল প্লাজার আরও কয়েক জন কর্মী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। টোল প্লাজার কাছে থাকা ১৬টি মোটরসাইকেল এবং দু'টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement