মনোবিদরা বারবার বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ধৈর্য হ্রাস পাচ্ছে। প্রাত্যহিক জীবনের সাধারণ ঘটনাতেও অসহিষ্ণুতা এমন চরম পর্যায়ে পৌঁছচ্ছে যে মৃত্যু পর্যন্ত বেছে নিতে দ্বিধাবোধ করছে না সাধারণ মানুষ। স্বামীকে ফোনে না পেয়ে স্ত্রী যে পদক্ষেপ করেছে, তাতে সেই মানসিক অস্থিরতার কথাই উঠে আসছে! মধ্যপ্রদেশের ওই মহিলা তাঁর স্বামীকে ফোনে না পেয়ে একসঙ্গে ২৫টি ওষুধ খেয়ে ফেললেন। তবে তা সবগুলোই ভিটামিনের ট্যাবলেট। এরপরেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। রাতারাতি ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। জানা গিয়েছে, বিষ খুঁজে না পেয়েই ২৫টি ভিটামিনের ট্যাব ফেলেন ওই মহিলা। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ওই মহিলার নাম রেখা চৌহান। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তরপুরের শান্তিনগর কলোনির বাসিন্দা তিনি। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই মহিলা তাঁর স্বামী অশ্বিনী চৌহানকে একাধিকবার ফোন করেছিলেন। না, কোনও জরুরি কোনও বিষয় নয়, হোলিকা দহনের প্রস্তুতির জন্য কিছু সামগ্রী কেনার কথা বলতেই ফোন করছিলেন তিনি। কিন্তু অশ্বিনী অফিসের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ফোন ধরতে পারেননি। এমনকী ফোন সাইলেন্ট মোডে থাকায় উত্তরও দিতে পারেননি।
ওই মহিলা তাঁর স্বামী অশ্বিনী চৌহানকে একাধিকবার ফোন করেছিলেন। না, কোনও জরুরি কোনও বিষয় নয়, হোলিকা দহনের প্রস্তুতির জন্য কিছু সামগ্রী কেনার কথা বলতেই ফোন করছিলেন তিনি। কিন্তু অশ্বিনী অফিসের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ফোন ধরতে পারেননি।
যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়তে থাকে রেখার। আর সেই রাগেই একসঙ্গে ২৫টি ওষুধ খেয়ে ফেলেন স্ত্রী রেখা। ভিটামিন ওষুধের একটা গোটা পাতা একসঙ্গে খেয়ে ফেলেন। জানা গিয়েছে, রাগের মাথায় চরম পদক্ষেপ করতে বাড়িতে বিষ জাতীয় কিছু খুঁজেছিলেন তিনি। কিন্তু তা না পেয়ে হাতের কাছে ভিটামিনের ওষুধ পেয়েই খেয়ে ফেলেন রেখা। আর এই ঘটনার কিছুক্ষণ পর বাড়ি ফিরে স্বামী দেখেন স্ত্রী অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। সেখানেই আপাতত ভর্তি আছেন রেখা। তবে অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, একসঙ্গে এতগুলি ভিটামিন খেলে শরীরে একাধিক সমস্যা তৈরি হতে পারে। এমনকী বেশ কিছু জটিলতাও তৈরি হতে পারে। এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ চিকিৎসকদের।
