shono
Advertisement

Breaking News

Himanta Biswa Sarma

'আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি মিয়াঁদের কপালে দুঃখ আছে', ভোটের অসমে হুমকি হিমন্তের

হিমন্তের কথায়, "আমি জানি মিয়াঁরা আমাদের ভোট দেবে না। ওদের উচিত বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। আমি যতদিন অসমের মুখ্যমন্ত্রী পদে থাকব ওদের কপালে দুঃখ আছে।"
Published By: Amit Kumar DasPosted: 02:30 PM Feb 02, 2026Updated: 02:42 PM Feb 02, 2026

ভোটমুখী অসমে মিয়াঁদের বিরুদ্ধে বিষোদাগার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, যতদিন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন ততদিন মিয়াঁদের কপালে দুঃখ রয়েছে। একইসঙ্গে মিয়াঁদের অসম ছেড়ে চলে যাওয়ারও বার্তা দেন হিমন্ত। তাঁর কথায়, "যতদিন না ওরা মিয়াঁরা অসম ছেড়ে চলে যাচ্ছে, এই দুর্ভোগ পোহাতে হবে তাঁদের।"

Advertisement

রবিবার অসমের মিয়াঁদের বাংলাদেশি বলে দাগিয়ে হুঁশিয়ারির সুরে হিমন্ত বিশ্বশর্মা বলেন, মিয়াঁরা আসলে বাংলাদেশের বাসিন্দা। খুলনা থেকে অসমে এসেছিল ওরা। হিমন্তের (Himanta Biswa Sarma) কথায়, "আমি জানি মিয়াঁরা আমাদের ভোট দেবে না। ওদের উচিত বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। আমি যতদিন অসমের মুখ্যমন্ত্রী পদে থাকব ওদের কপালে দুঃখ আছে। ওরা এখানে শান্তিতে থাকতে পারবে না। যদি আমরা ওদের জন্য সমস্যা তৈরি করি, তাহলেই ওরা অসম ছেড়ে চলে যাবে।" শুধু তাই নয় এর আগেও হিমন্ত বলেছিলেন, "মিয়াঁরা অবৈধ বাংলাদেশি ফলে অসমে কাজ করার অধিকার নেই ওদের।" হিমন্তের পরামর্শ, রিকশা চালক যদি মিয়াঁ হন তবে ৫ টাকা ভাড়া হলে ৪ টাকা দিন। দেশের আইন অনুযায়ী ওরা এখানে কাজ করতে পারেন না।

আমি যতদিন অসমের মুখ্যমন্ত্রী পদে থাকব ওদের কপালে দুঃখ আছে। ওরা এখানে শান্তিতে থাকতে পারবে না। যদি আমরা ওদের জন্য সমস্যা তৈরি করি, তাহলেই ওরা অসম ছেড়ে চলে যাবে।

প্রসঙ্গত, এক মাস বাদেই অসমে ভোট। নির্বাচনকে মাথায় রেখে পুরোপুরি মিয়াঁ বিরোধী নীতি নিয়ে মাঠে নেমে পড়েছেন হিমন্ত। এর আগে মিয়াঁদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “মিয়াঁরা যাতে ভোট দিতে না পারে, তার জন্য ব্যবস্থা নিয়েছি আমরা। তবে এটা ছিল প্রাথমিক পর্যায়ের কাজ। যখন অসমে এসআইআর হবে তখন ৪-৫ লক্ষ মিয়াঁ ভোটার তালিকা থেকে বাদ পড়বে।” যোগ করেন, “কংগ্রেস আমাকে যতই হেনস্তা করুক। আমার কাজ হল মিয়াঁদের সমস্যায় ফেলা। ওরা সমস্যায় না পড়লে দুলিয়াজান, তিনসুকিয়ায় চলে আসবে। ক’দিন আগে তিনসুকিয়ার একটি জমি হস্তান্তরের তালিকা হাতে এসেছে। হিন্দুর সম্পত্তি বিক্রি করছে, মিয়াঁ মুসলিমরা কিনে নিচ্ছে। এখনই যদিও খেয়াল না করি, কখন করব?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement